পবিত্র রমজান উপলক্ষে সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে আজ মঙ্গলবার রাজধানীর উত্তরার ১২ নম্বর সেক্টরের ৬/সি রোডে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (Trading Corporation of Bangladesh) ট্রাকের পেছনে ভিড় করেন অসংখ্য মানুষ।
সকাল থেকেই দীর্ঘ লাইনে অপেক্ষা করছিলেন ক্রেতারা। একপর্যায়ে অতিরিক্ত ভিড় ও বিশৃঙ্খলার সৃষ্টি হলে ট্রাকচালক স্থান পরিবর্তনের চেষ্টা করেন। এ সময় অনেক ক্রেতা চলন্ত ট্রাকের পেছনে দৌড়াতে থাকেন। কেউ কেউ ট্রাকের পেছনের অংশ ধরে ঝুলে পড়েন।
এ অবস্থায় এক নারী চলন্ত ট্রাক থেকে ছিটকে রাস্তায় পড়ে যান। ঘটনাস্থলে উপস্থিত লোকজন দ্রুত তাকে উদ্ধার করেন। তার শারীরিক অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
স্থানীয়রা জানান, রমজান মাসে সাশ্রয়ী মূল্যের পণ্য সংগ্রহে এমন ভিড় প্রায়ই দেখা যায়। তবে নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি বলে মনে করছেন তারা।
Leave a Reply