• ঢাকা, বাংলাদেশ বুধবার, ২৭ মে ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
Headline
কুড়িগ্রাম পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন এনসিপি নেতা মোঃ মাসুম মিয়া পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন ‘প্রথম টিভি’র চেয়ারম্যান মোঃ মোহতাসিম বিল্লাহ এনসিপি ও জাতীয় যুবশক্তি থেকে পদত্যাগ করলেন এম. রশিদ আলী শেষ মুহূর্তের পশুর হাটে ক্রেতা-বিক্রেতাদের উপচে পড়া ভিড় ভালো নেই কামারপল্লী, ঈদ সামনে রেখেও কাজ কম ভূরুঙ্গামারীর কামারদের কুড়িগ্রাম পার্লামেন্টের নাগরিক সংলাপ অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহা’র শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান রন্জু কুড়িগ্রাম জেলা বিএনপি’র প্রতিবাদ: পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগটি ভিত্তিহীন। ৭ বছরেরও প্রত্যাহার হয়নি নির্যাতিত সাংবাদিক ফরিদুলের মামলা আইনের শাসন কোথায় কুড়িগ্রামে ল্যাম্পপোস্ট বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই ইলেকট্রিশিয়ানের মৃত্যু

উলিপুরে এনসিপির প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত, আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কুড়িগ্রাম - জেলা প্রতিনিধি / ৬৪ Time View
Update : শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬

কুড়িগ্রামের উলিপুরে “জাতীয় নাগরিক পার্টি-এনসিপি”-এর প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
“দেশ যাবে নতুন পথে, ফিরবে না আর ফ্যাসিবাদে”—এই স্লোগানকে সামনে রেখে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) উলিপুর রায়হান পাঠাগারে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ছাত্রনেতা নাজমুল আল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামির উলিপুর উপজেলা শাখার সেক্রেটারি তৌহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এনসিপির উপজেলা যুগ্ম সমন্বয়ক মামুন মিয়া।
এসময় আরও উপস্থিত ছিলেন জাতীয় ছাত্রশক্তির আবু সাইদ, সোহেল রানা, মারুফ হাসান, আবু রায়হানসহ এনসিপি ও ছাত্রশক্তির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
বক্তারা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধার এবং তরুণ সমাজের ভূমিকা নিয়ে আলোচনা করেন। সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category