• ঢাকা, বাংলাদেশ বুধবার, ২৭ মে ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
Headline
কুড়িগ্রাম পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন এনসিপি নেতা মোঃ মাসুম মিয়া পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন ‘প্রথম টিভি’র চেয়ারম্যান মোঃ মোহতাসিম বিল্লাহ এনসিপি ও জাতীয় যুবশক্তি থেকে পদত্যাগ করলেন এম. রশিদ আলী শেষ মুহূর্তের পশুর হাটে ক্রেতা-বিক্রেতাদের উপচে পড়া ভিড় ভালো নেই কামারপল্লী, ঈদ সামনে রেখেও কাজ কম ভূরুঙ্গামারীর কামারদের কুড়িগ্রাম পার্লামেন্টের নাগরিক সংলাপ অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহা’র শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান রন্জু কুড়িগ্রাম জেলা বিএনপি’র প্রতিবাদ: পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগটি ভিত্তিহীন। ৭ বছরেরও প্রত্যাহার হয়নি নির্যাতিত সাংবাদিক ফরিদুলের মামলা আইনের শাসন কোথায় কুড়িগ্রামে ল্যাম্পপোস্ট বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই ইলেকট্রিশিয়ানের মৃত্যু

কুড়িগ্রাম জেলা বিএনপি’র প্রতিবাদ: পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগটি ভিত্তিহীন।

কুড়িগ্রাম - জেলা প্রতিনিধি / ৫৪ Time View
Update : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
Oplus_131072


‎কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের একটি প্রকল্পে অনিয়মের অভিযোগ তুলে কয়েকজন বিএনপি নেতাকে জড়িয়ে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কুড়িগ্রাম জেলা বিএনপি। সোমবার এক প্রতিবাদ বিবৃতিতে জেলা বিএনপির নেতারা দাবি করেন, তাদের বিরুদ্ধে প্রকাশিত প্রতিবেদনটি সম্পূর্ণ অসত্য, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।

‎জেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়, ৯ মার্চ “দৈনিক ইনকিলাব “ও “দৈনিক প্রতিদিনের বাংলাদেশ “পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের একটি প্রকল্পে অনিয়মের ঘটনায় জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ এবং যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিবসহ কয়েকজন নেতার নাম জড়ানো হয়েছে। কিন্তু বাস্তবে উক্ত প্রকল্পের সাথে তাদের ন্যূনতম কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করা হয়েছে।

‎প্রতিবাদ বিবৃতিতে বলা হয়, কুড়িগ্রাম একটি নদীমাতৃক জেলা হওয়ায় প্রতিবছর নদী ভাঙনে বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়। সে কারণে জনগণের দুর্ভোগ লাঘবে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করা রাজনৈতিক ও সামাজিক দায়িত্বের অংশ। কিন্তু সেই স্বাভাবিক যোগাযোগকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রকল্প সংশ্লিষ্ট অনিয়মের সাথে জুড়ে দিয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে, যা দুঃখজনক।

‎বিবৃতিতে আরও অভিযোগ করা হয়, সংশ্লিষ্ট প্রতিবেদক কোনো ধরনের তথ্য যাচাই-বাছাই ছাড়াই প্রতিবেদনটি প্রকাশ করেছেন। এমনকি যাদের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে তাদের কারও বক্তব্যও নেওয়া হয়নি। এতে সাংবাদিকতার ন্যূনতম নীতিমালা অনুসরণ করা হয়নি বলে দাবি করেছে জেলা বিএনপি।

‎জেলা বিএনপির নেতারা মনে করেন, ব্যক্তিগত আক্রোশ বা স্বার্থ হাসিলের উদ্দেশ্যে এ ধরনের মনগড়া সংবাদ প্রকাশ করা হয়েছে, যা দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা।

‎বিবৃতিতে এ ধরনের ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলা হয়েছে, ভবিষ্যতে এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইনে মানহানির অভিযোগে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category