• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
ফুলবাড়ীর ঘটনায় জাতীয় যুব শক্তি ও জাতীয় ছাত্র শক্তির একাধিক নেতা-কর্মী আহত হওয়ার দাবি “ফুলবাড়ীর হামলার ঘটনায় ছাত্রদল নেতা আহতের অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি” ১৯ বছর বয়স, তবু শিশুর মতো শরীর রৌমারীতে নিখোঁজের তিন দিন পর বিল থেকে গৃহবধূর লাশ উদ্ধার ঝিকরগাছায় জুলাই দিবস পালনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত রৌমারীতে নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে শত শত ঘর বাড়ি গোপালগঞ্জে ২০২৫ সালের প্রাথমিকের বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কুড়িগ্রামে আত্মপ্রকাশ করল অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘সবুজ কুড়িগ্রাম’ ভয়ভীতি দেখিয়ে লাভ হবে না’— শফিকুর রহমান চট্টগ্রামের আঞ্চলিক ভাষাই কি ফাঁস করল পরিচয়? ডেভিড ইমনকে ঘিরে ভাইরাল আলোচনার নেপথ্যে কী

সন্তোষপুর ইউপি প্যানেল চেয়ারম্যান মোছা. খাদিজা বেগম দায়িত্ব থেকে অব্যাহতি

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি / ১৩৮৫ Time View
Update : শনিবার, ১৩ জুন, ২০২৬

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান মোছা. খাদিজা বেগমকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
জেলা প্রশাসনের এক আদেশে জানানো হয়, প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখা এবং ইউনিয়ন পরিষদের স্বাভাবিক কার্যক্রম পরিচালনার স্বার্থে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। একই সঙ্গে ইউনিয়ন পরিষদের দৈনন্দিন কার্যক্রম সচল রাখতে সংশ্লিষ্ট দপ্তর থেকে প্রশাসনিক দায়িত্বে নতুন একজন কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ইউপি সদস্যদের সঙ্গে বিভিন্ন প্রশাসনিক বিষয় নিয়ে তার মতবিরোধ ও অসন্তোষের অভিযোগ ছিল। এ নিয়ে একাধিক ইউপি সদস্য লিখিতভাবে উপজেলা প্রশাসনে অভিযোগ দাখিল করেন।
এছাড়া সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। বিষয়টি প্রশাসনের নজরে এলে এ নিয়ে প্রাথমিকভাবে খোঁজখবর ও তদন্ত কার্যক্রম পরিচালনা করা হয় বলে জানা গেছে।
উপজেলা প্রশাসনের একটি সূত্র জানিয়েছে, অভিযোগগুলোর বিষয়ে তদন্ত করে প্রতিবেদন জেলা প্রশাসনের কাছে পাঠানো হয়। পরবর্তীতে সেই প্রতিবেদনের ভিত্তিতেই প্রয়োজনীয় প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য পাওয়া যায়নি।
নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ. এম. খোদাদাদ হোসেন বলেন, “শুধু একটি ঘটনা নয়, দীর্ঘদিনের বিভিন্ন অভিযোগ পর্যালোচনা করে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। ইউনিয়ন পরিষদের স্বাভাবিক কার্যক্রম ও জনসেবা অব্যাহত রাখার জন্য এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category