• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম
কুড়িগ্রামে ইয়াবা-হেরোইনসহ আইনজীবী দম্পতি আটক পথ ভুলে উলিপুরের চাঁদনী বজরায় লালমনিরহাটের আব্দুল গফুর, স্বজনদের সন্ধান কামনা কুড়িগ্রামে শিশুদের পুষ্টিকর খাবার বিতরণ চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় গোপালগঞ্জ শহর সমাজসেবা অফিসের সেমিনার ‘তথ্য জানি অধিকার মানি’-প্রতিপাদ্যে কুড়িগ্রামে প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে জেলা পর্যায়ে ক্যাম্পেইন রৌমারীতে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু গোপালগঞ্জে সাবমারসিবল পাম্পের পানির সাথে বের হচ্ছে গ্যাস, জ্বলছে আগুন! বেহেশতের টিকিট বিক্রি করে বিরোধী দলের আসনে বসেছে জামায়াত- এসএম জিলানী ফারাক্কার প্রভাব মোকাবিলায় পদ্মা-তিস্তা ব্যারাজ নির্মাণের আহ্বান রিজভীর ঢাকায় বিদেশে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১২ নারী উদ্ধার

রৌমারীতে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

লিটন সরকার রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি / ৩২ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

কুড়িগ্রামের রৌমারীতে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে পাঁচ বছর বয়সী দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে রৌমারী উপজেলার রৌমারী সদর ইউনিয়নের চর বামনের চর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলেন রৌমারী উপজেলার চর বামনের চর গ্রামের নবীন চানের ছেলে মো. নাঈম (৫) একই গ্ৰামের সুরুজ মিয়ার ছেলে মো. আব্দুল্লাহ (৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে বাড়ির পাশের একটি পুকুরের পানিতে ডুবে যায় শিশু দুটি। পরে পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে দ্রুত রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুজনকেই মৃত ঘোষণা করেন।পরে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শিশু দুটির মরদেহ নিজ নিজ বাড়িতে নিয়ে যায় তাদের পরিবার।

এ ঘটনায় নিহত শিশুদের পরিবারসহ পুরো এলাকায় শোকের মাতম চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category