• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনাম
শিক্ষার্থী সংকটে কুড়িগ্রামের মুড়িয়াহাট দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষক থাকলেও নেই শিক্ষার্থী স্থানীয়দের অভিযোগ মানবসেবায় নতুন প্রত্যয়, GREEN LIFE SOCIAL WELFARE FOUNDATION-এর কেন্দ্রীয় কমিটি প্রকাশ চিলমারীর রানিগঞ্জে মেম্বার পদে আলোচনায় এম.এম.এইচ. মুকুল মন্ডল। স্বাস্থ্যসেবায় আধুনিক প্রযুক্তির বিপ্লব: শীগ্রই যাত্রা শুরু করছে প্রিমিয়াম ‘আল-নোভা হিল ফিজিওথেরাপি অ্যান্ড লাইফ কেয়ার’ মানবিক সমাজ গড়ার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করছে ‘GREEN LIFE SOCIAL WELFARE FOUNDATION’ কাশিপুরে মাদকবিরোধী অভিযান, ২৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪ কাশিপুরে মাদকবিরোধী অভিযান, ২৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪ গোপালগঞ্জে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি, দুই যুবককে থানায় দিল স্থানীয়রা :- ইয়াবাসহ মঞ্জিল হোসেন নামে এক মাদক ব্যবসায়ী আটক চিলমারীতে দিন দুপুরে বাড়িতে হামলায় আটক -১

এমবিবিএস পরীক্ষায় উত্তীর্ণ ডাঃ দীপাশা কারনি অভিনন্দন, মানবসেবায় আত্মনিয়োগের প্রত্যাশা মিলি কায়কোবাদের

কুড়িগ্রাম প্রতিনিধি / ৬২৮ Time View
Update : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব ও কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক আলহাজ সোহেল হোসনাইন কায়কোবাদের পুত্রবধূ ডাঃ দীপাশা কারনি এমবিবিএস পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছেন। এ অর্জনে পরিবার, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের আমেজ বিরাজ করছে।

এ উপলক্ষে পরিবারের পক্ষ থেকে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা হয়েছে এবং ডাঃ দীপাশা কার্ণীর উজ্জ্বল ভবিষ্যৎ ও সফল চিকিৎসক জীবনের জন্য দোয়া কামনা করা হয়েছে।

সমাজসেবক মিলি কায়কোবাদ বলেন, “আলহামদুলিল্লাহ, আমাদের পরিবারের জন্য এটি অত্যন্ত আনন্দের সংবাদ। আমি দীর্ঘদিন ধরে সমাজের গরিব, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে কাজ করার চেষ্টা করে আসছি। আমার প্রত্যাশা, আমার পুত্রবধূ ডাঃ দীপাশা কারনি ও একজন মানবিক চিকিৎসক হিসেবে মানুষের পাশে দাঁড়াবেন এবং দরিদ্র মানুষের চিকিৎসাসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।”

তিনি আরও বলেন, একজন চিকিৎসকের সবচেয়ে বড় পরিচয় মানবসেবা। তিনি আশা প্রকাশ করেন, ডাঃ দীপাশা কার্ণী তার পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সমাজের অসহায় মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করবেন।

পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে, যেন ডাঃ দীপাশা কারনি একজন দক্ষ, মানবিক ও আদর্শ চিকিৎসক হিসেবে দেশ ও মানুষের সেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category