• ঢাকা, বাংলাদেশ শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম
এইচএসসি ও সমমানে পাসের হার ৫২.১২ শতাংশ, কমেছে ৬.৭১ শতাংশ নাগেশ্বরীতে তাস খেলার আসরে উপস্থিতি নিয়ে অপপ্রচারের অভিযোগ যুবশক্তি নেতার, পুলিশ বলছে তিনি নির্দোষ কুড়িগ্রাম জেলা জাতীয়তাবাদী সাইবার দলের উপদেষ্টা হলেন অ্যাডভোকেট নুর-উন-নাহার বেগম রৌমারীতে ফাঁসিতে ঝুলে এক নারীর আত্মহত্যা গোপালগঞ্জ কলেজের চুরির অভিযোগে ছাত্রদল সভাপতি আটক বাকি ৪৫ হাজার টাকা যৌতুকের জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী-শাশুড়ি পলাতক কুড়িগ্রামে ইয়াবা-হেরোইনসহ আইনজীবী দম্পতি আটক পথ ভুলে উলিপুরের চাঁদনী বজরায় লালমনিরহাটের আব্দুল গফুর, স্বজনদের সন্ধান কামনা কুড়িগ্রামে শিশুদের পুষ্টিকর খাবার বিতরণ চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় গোপালগঞ্জ শহর সমাজসেবা অফিসের সেমিনার

০৩ নং ওয়ার্ডের মেম্বার পদে প্রার্থীতা ঘোষণা, দোয়া ও সমর্থন চাইলেন আজিজুল হক আবির

সুমন চৌধুরী / ৫৯৩ Time View
Update : শুক্রবার, ১২ জুন, ২০২৬
Oplus_131072

কুড়িগ্রাম জেলা-এর রাজারহাট উপজেলা-এর ০২ নং ছিনাই ইউনিয়নের ০৩ নং ওয়ার্ডে আসন্ন সদস্য (মেম্বার) পদে প্রার্থীতা ঘোষণা করেছেন মহীধর খন্ডক্ষেত্র গ্রামের বাসিন্দা মোঃ আজিজুল হক আবির।
প্রার্থীতা ঘোষণার পর তিনি ওয়ার্ডবাসীর কাছে দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, নির্বাচিত হলে তিনি এলাকার সার্বিক উন্নয়ন, জনসেবার মানোন্নয়ন এবং সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থেকে কাজ করবেন।
মোঃ আজিজুল হক আবির আরও বলেন, জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে একটি সুন্দর, উন্নত ও আধুনিক ওয়ার্ড গঠনে তিনি কাজ করতে চান। এ লক্ষ্য বাস্তবায়নে তিনি সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা ও পরামর্শ প্রত্যাশা করেন।
স্থানীয়দের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগের মাধ্যমে তিনি ইতোমধ্যে নির্বাচনী কার্যক্রম শুরু করেছেন বলে জানা গেছে। তার প্রার্থীতা ঘোষণার পর এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
তিনি সকলের কাছে দোয়া ও সমর্থন কামনা করে বলেন, “ওয়ার্ডবাসীর কল্যাণ ও উন্নয়নই হবে আমার প্রধান লক্ষ্য।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category