• ঢাকা, বাংলাদেশ শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম
এইচএসসি ও সমমানে পাসের হার ৫২.১২ শতাংশ, কমেছে ৬.৭১ শতাংশ নাগেশ্বরীতে তাস খেলার আসরে উপস্থিতি নিয়ে অপপ্রচারের অভিযোগ যুবশক্তি নেতার, পুলিশ বলছে তিনি নির্দোষ কুড়িগ্রাম জেলা জাতীয়তাবাদী সাইবার দলের উপদেষ্টা হলেন অ্যাডভোকেট নুর-উন-নাহার বেগম রৌমারীতে ফাঁসিতে ঝুলে এক নারীর আত্মহত্যা গোপালগঞ্জ কলেজের চুরির অভিযোগে ছাত্রদল সভাপতি আটক বাকি ৪৫ হাজার টাকা যৌতুকের জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী-শাশুড়ি পলাতক কুড়িগ্রামে ইয়াবা-হেরোইনসহ আইনজীবী দম্পতি আটক পথ ভুলে উলিপুরের চাঁদনী বজরায় লালমনিরহাটের আব্দুল গফুর, স্বজনদের সন্ধান কামনা কুড়িগ্রামে শিশুদের পুষ্টিকর খাবার বিতরণ চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় গোপালগঞ্জ শহর সমাজসেবা অফিসের সেমিনার

এইচএসসি ও সমমানে পাসের হার ৫২.১২ শতাংশ, কমেছে ৬.৭১ শতাংশ

নিজস্ব প্রতিনিধি / ১০ Time View
Update : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

প্রকাশিত হয়েছে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল। দেশের ১১টি শিক্ষা বোর্ডে এবার গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ।

শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হয়।

এবারের ফলাফলে পাসের হার গত বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমেছে। ২০২৫ সালে এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ। সে হিসাবে এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ৬ দশমিক ৭১ শতাংশ।

শিক্ষার্থীরা অনলাইনে শিক্ষা বোর্ডের নির্ধারিত ওয়েবসাইট, নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান এবং মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে পারছেন।

এসএমএসে ফল জানতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে HSC লিখে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, রোল নম্বর ও পরীক্ষার বছর লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।

এদিকে প্রকাশিত ফলাফলে সন্তুষ্ট না হলে উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করতে পারবেন পরীক্ষার্থীরা। আগামী ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। আবেদন প্রক্রিয়া ও বিস্তারিত নির্দেশনা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

উল্লেখ্য, গত ২ জুলাই শুরু হয় এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা। নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে এ পরীক্ষায় অংশ নেওয়ার জন্য নিবন্ধিত ছিলেন ১২ লাখের বেশি শিক্ষার্থী।

ফলাফল প্রকাশের পর শিক্ষার্থীদের মধ্যে চলছে আনন্দ, হতাশা ও নানা প্রতিক্রিয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category