• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম
চিলমারীতে ব্রহ্মপুত্রে ভাঙ্গন রোধে দ্রুত স্থায়ী বাঁধ রক্ষার দাবিতে মানববন্ধন ৪০ বিঘার মাছের খামারে বদলে দিচ্ছেন সম্ভাবনার গল্প: সফল উদ্যোক্তা রতন রেজাউল সন্ধ্যার মধ্যে ১৪ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস পরকীয়ার সন্দেহে চরম নিষ্ঠুরতা! ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটার চেষ্টা, স্ত্রী আটক অবহেলায় ধুঁকছে ঝালকাঠী–নবগ্রাম সড়কের সেতু, বড় দুর্ঘটনার শঙ্কায় এলাকাবাসী ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান, একাধিক অঞ্চলে সুনামি সতর্কতা সাড়ে ৭ বছরে সড়কে ঝরল ৭,৩৬৪ শিক্ষার্থীর প্রাণ, সবচেয়ে বেশি মৃত্যু মোটরসাইকেল দুর্ঘটনায় নাগেশ্বরীতে এসআইকে ঘিরে পাল্টাপাল্টি মানববন্ধন নাগেশ্বরীতে ঘুষের অফার প্রত্যাখ্যান করায় এসআইকে হয়রানির অভিযোগ গোপালগঞ্জ ঢাকা-খুলনা মহাসড়কে অজ্ঞাতনামা নারীর মরদেহ উদ্ধার

নিখোঁজের জিডির পর ধর্মান্তরিত হয়ে আদালতের মাধ্যমে বিয়ে, রাজারহাটের তরুণীকে ঘিরে চাঞ্চল্য

কুড়িগ্রাম প্রতিনিধি: / ৪৯৫ Time View
Update : বুধবার, ১ জুলাই, ২০২৬

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নাজিমখান ইউনিয়নের সোমনারায়ণ এলাকার এক তরুণী নিখোঁজের ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) হওয়ার পর ধর্ম পরিবর্তন করে আদালতের মাধ্যমে বিয়ে করেছেন বলে বিভিন্ন আইনি নথি থেকে জানা গেছে। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।
জানা যায়, নাজিমখান ইউনিয়নের সোমনারায়ণ কালিরহাট এলাকার বাসিন্দা সুইটি রানী (পিতা: মৃত মৃণাল চন্দ্র, মাতা: দীপালী) গত ২৪ মার্চ ২০২৫ তারিখে বাড়ি থেকে নিখোঁজ হন। এ ঘটনায় তার দাদা শ্রী প্রতাপ চন্দ্র রাজারহাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-১১০৫) করেন।
পরবর্তীতে, ১৩ এপ্রিল ২০২৫ তারিখে ঢাকায় প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট ও নোটারি পাবলিকের কার্যালয়ে হলফনামার মাধ্যমে সুইটি রানী ইসলাম ধর্ম গ্রহণ করে নিজের নাম খাদিজাতুল কুবরা রাখেন বলে নথিতে উল্লেখ রয়েছে।
একই দিনে তিনি কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চাকিরপাশা এলাকার বাসিন্দা মো. মাসুদ রানার সঙ্গে মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) বিধিমালা, ২০০৯ অনুযায়ী ২ লাখ ৫০ হাজার টাকা দেনমোহরে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিবাহটি ঢাকার কোতোয়ালি এলাকার একটি কাজী অফিসে নিবন্ধিত হয়েছে বলে নিকাহনামায় উল্লেখ রয়েছে।
হলফনামায় খাদিজাতুল কুবরা উল্লেখ করেন যে, তিনি স্বজ্ঞানে ও স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং নতুন পরিচয়ে মো. মাসুদ রানার সঙ্গে দাম্পত্য জীবন অতিবাহিত করবেন।
তবে এ বিষয়ে তরুণীর পরিবারের কোনো প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category