গোপালগঞ্জর কোটালীপাড়া উপজেলা জহরের কান্দি গ্রামের বাসিন্দা ভারতে যাওয়ার প্রাক্কালে সন্দেহ জনক অবস্থান করায় ঐ এলাকাবাসী সন্দেহ করে গোপালগঞ্জের ৬ জনকে ধরে পুলিশের কাছে সপর্দ করেছে স্থানীয় জনতা। সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার সীমান্তবর্তী নলতা বাজারে,
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্দেহজনক ঘোরাফেরা করায় স্থানীয় জনতার জিজ্ঞাসাবাদে তাদের জবানবন্দিতে ভারতে যাওয়ার কথা স্বীকার করে। স্থানীয় জনতা তাদেরকে ধরে পুলিশের সোপার্দ করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, অপরিচিত এলাকায় গভীর রাতে কয়েকজন অপরিচিত ব্যক্তিকে নলতা বাজার এলাকায় সন্দেহ জনক ভাবে চলাফেরা ও কথাবার্তা বলতে দেখেন স্থানীয় জনতা দেখে সন্দেহ করেন। একপর্যায়ে স্হানিয়রা তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তারা অবৈধ পথে ভারতে যাওয়ার কথা জানায়।
আটক ব্যক্তিরা হলেন… গোপালগঞ্জের কোটালীপাড়া থানার জহরের কান্দি গ্রামের মৃত অনিন্দের ছেলে সদানন্দ (৫২), তার ছেলে প্রতীক (২০), সদানন্দের স্ত্রী প্রতিভা বৈরাগী (৪৫), মেয়ে দীপা বৈরাগী (২৪), একই থানার খাগবাড়ি গ্রামের মৃত বুদ্ধিমত্তার ছেলে বিশ্বজিৎ হালদার (২৭) এবং হরিদাস বাবুর ছেলে হরসিত বারই (২৪), বিষয়টি জানাজানি হওয়ায় স্থানীয় নৌকার ইউনিয়ন পরিষদে নেওয়া হয়। বিষয়টি থানায় জানানো হলে থানা পুলিশ ৬ জনকে আটক করে থানায় নিয়ে যায়। পরবর্তীতে আটককৃতদের এলাকায় খবর দিলে পরে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিতিতে তাহাদের হেফাজতে থানা থেকে ছাড়িয়ে এনেছে।