কুড়িগ্রামের নাগেশ্বরীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ (আইএবি) নাগেশ্বরী থানা শাখার উদ্যোগে পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) নাগেশ্বরী মুক্তমঞ্চে আয়োজিত এ পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই।

পথসভাকে কেন্দ্র করে মুক্তমঞ্চ এলাকায় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের সমাগম ঘটে। এতে পুরো এলাকা জনসমাগমে মুখরিত হয়ে ওঠে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানা শাখা কর্তৃক আয়োজিত এ পথসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মাওলানা মোঃ নুর বখত।
আলহাজ্ব জনাব হারিসুল বারি রনির সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় দলীয় নেতাকর্মী ও সমর্থকেরা অংশ নেন। পীর সাহেব চরমোনাইয়ের উপস্থিতিকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
আয়োজকরা জানান, ইসলামী আন্দোলন বাংলাদেশ নাগেশ্বরী থানা শাখার উদ্যোগে আয়োজিত পথসভাটি সফলভাবে সম্পন্ন হয়েছে।