• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনাম
শিক্ষার্থী সংকটে কুড়িগ্রামের মুড়িয়াহাট দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষক থাকলেও নেই শিক্ষার্থী স্থানীয়দের অভিযোগ মানবসেবায় নতুন প্রত্যয়, GREEN LIFE SOCIAL WELFARE FOUNDATION-এর কেন্দ্রীয় কমিটি প্রকাশ চিলমারীর রানিগঞ্জে মেম্বার পদে আলোচনায় এম.এম.এইচ. মুকুল মন্ডল। স্বাস্থ্যসেবায় আধুনিক প্রযুক্তির বিপ্লব: শীগ্রই যাত্রা শুরু করছে প্রিমিয়াম ‘আল-নোভা হিল ফিজিওথেরাপি অ্যান্ড লাইফ কেয়ার’ মানবিক সমাজ গড়ার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করছে ‘GREEN LIFE SOCIAL WELFARE FOUNDATION’ কাশিপুরে মাদকবিরোধী অভিযান, ২৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪ কাশিপুরে মাদকবিরোধী অভিযান, ২৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪ গোপালগঞ্জে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি, দুই যুবককে থানায় দিল স্থানীয়রা :- ইয়াবাসহ মঞ্জিল হোসেন নামে এক মাদক ব্যবসায়ী আটক চিলমারীতে দিন দুপুরে বাড়িতে হামলায় আটক -১

কুড়িগ্রামে দুই বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ

নিজস্ব প্রতিবেদন / ৪৮৬ Time View
Update : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

কুড়িগ্রামের রাজীবপুর উপজেলায় একটি দোকানঘর মেরামতের কাজকে কেন্দ্র করে দুই বিএনপি নেতার বিরুদ্ধে আড়াই লাখ টাকা চাঁদা দাবি, কাজে বাধা প্রদান এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী মো. হাবিবুর রহমান রাজীবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগে জানা যায়, রৌমারী উপজেলার যাদুরচর এলাকার বাসিন্দা হাবিবুর রহমান রাজীবপুরের বালিয়ামারী বাজারে অবস্থিত তার জরাজীর্ণ দোকানঘরটি হাটের ইজারাদারের মৌখিক অনুমতি নিয়ে সংস্কারের কাজ শুরু করেন। কাজ চলাকালে রাজীবপুর সদর ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক মো. নিউটন হোসেন (লিচু মাস্টার) ও সদর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল মতিন মাস্টার কয়েকজন সহযোগীকে সঙ্গে নিয়ে সেখানে উপস্থিত হন।

অভিযোগে বলা হয়, তারা দোকান মেরামতের কাজ বন্ধ করে দেন এবং পুনরায় কাজ শুরু করতে হলে আড়াই লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা তাকে মারধর এবং প্রাণনাশের হুমকি দেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী হাবিবুর রহমান বলেন, ঘটনার পর থেকে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। হাটের ইজারাদারের পরামর্শে তিনি থানায় লিখিত অভিযোগ দিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন করেছেন।

তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত বিএনপি নেতা মো. আব্দুল মতিন মাস্টার। তিনি বলেন, অভিযোগকারীর সঙ্গে তাদের কোনো বিরোধ, কথাবার্তা বা সাক্ষাৎ হয়নি। রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে তার বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ আনা হয়েছে।

রাজীবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন আলম অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, লিখিত আবেদন গ্রহণ করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category