• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
রৌমারীতে ওয়ালটনের ‘সুরক্ষা সহায়তা’সুবিধা পেল মৃত গ্রাহকের পরিবার ভবিষ্যতের যেকোনো সংকটে জাতিকে পথ দেখাবে গণঅধিকার পরিষদ: নুরুল হক নুর উলিপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযান: ৮৫০০ মিটার কারেন্ট জাল জব্দ, একজনকে জরিমানা ভূরুঙ্গামারীতে ভিক্ষুক পুনর্বাসনে ১১টি গরু বিতরণের তালিকা ও বরাদ্দ তথ্য দিতে নারাজ; তদন্তের দাবি কুড়িগ্রামে নর্থ কালচারাল কমিউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন গ্রাম পুলিশকে লাঞ্ছিত করার অভিযোগ, সুকতাইল ইউপি চেয়ারম্যানকে শোকজ গোপালগঞ্জে ট্রাকের চাপায় প্রাণ গেল বাবা ও মেয়ের এই অর্জন সবার, এই সম্মান সবার! রৌমারীতে সড়ক দুর্ঘটনায় ৫জন নিহতের ঘটনায় ট্রাক ড্রাইভার গ্রেফতার গোপালগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানি মামলায় যুবক গ্রেফতার

গ্রাম পুলিশকে লাঞ্ছিত করার অভিযোগ, সুকতাইল ইউপি চেয়ারম্যানকে শোকজ

লুৎফর সিকদার, গোপালগঞ্জ / ২৫ Time View
Update : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

গোপালগঞ্জ সদর উপজেলার সুকতাইল ইউনিয়ন পরিষদে দায়িত্ব পালনকালে এক গ্রাম পুলিশ সদস্যকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে চেয়ারম্যান রানা মোল্লাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। আগামী ১০ কর্ম দিবসের মধ্যে তাঁকে বিষয়টির লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে জারি করা নোটিশে বলা হয়, ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে দায়িত্ব পালনকালে পোশাক পরা এক গ্রাম পুলিশ সদস্যকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি স্থানীয় জন প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীদের নজরে আসেন।

নোটিশে এ ঘটনায় চেয়ারম্যান রানা মোল্লার কাছে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে। নোটিশের অনুলিপি গোপালগঞ্জের জেলা প্রশাসক এবং স্থানীয় সরকার বিভাগের উপপরিচালকের কাছেও পাঠানো হয়েছে।

ঘটনাটি নিয়ে স্থানীয়ভাবে আলোচনা সমালোচনা ঝড় উঠেছে। তবে অভিযোগের বিষয়ে চেয়ারম্যান রানা মোল্লার বক্তব্য জানা যায়নি। তাঁর বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হইবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category