• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
রৌমারীতে ওয়ালটনের ‘সুরক্ষা সহায়তা’সুবিধা পেল মৃত গ্রাহকের পরিবার ভবিষ্যতের যেকোনো সংকটে জাতিকে পথ দেখাবে গণঅধিকার পরিষদ: নুরুল হক নুর উলিপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযান: ৮৫০০ মিটার কারেন্ট জাল জব্দ, একজনকে জরিমানা ভূরুঙ্গামারীতে ভিক্ষুক পুনর্বাসনে ১১টি গরু বিতরণের তালিকা ও বরাদ্দ তথ্য দিতে নারাজ; তদন্তের দাবি কুড়িগ্রামে নর্থ কালচারাল কমিউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন গ্রাম পুলিশকে লাঞ্ছিত করার অভিযোগ, সুকতাইল ইউপি চেয়ারম্যানকে শোকজ গোপালগঞ্জে ট্রাকের চাপায় প্রাণ গেল বাবা ও মেয়ের এই অর্জন সবার, এই সম্মান সবার! রৌমারীতে সড়ক দুর্ঘটনায় ৫জন নিহতের ঘটনায় ট্রাক ড্রাইভার গ্রেফতার গোপালগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানি মামলায় যুবক গ্রেফতার

রৌমারীতে সড়ক দুর্ঘটনায় ৫জন নিহতের ঘটনায় ট্রাক ড্রাইভার গ্রেফতার

লিটন সরকার, রৌমারী প্রতিনিধি / ৭৬ Time View
Update : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

কুড়িগ্রামের রৌমারী-ঢাকা মহাসড়কে অটোরিকশা ও ট্রাকের সড়ক দুর্ঘটনায় নিহত ৫ জন আহত হয়েছেন ১ জন।

গত ১৭ অক্টোবর শনিবার দুপুর ৩টার দিকে যাদুরচর ইউনিয়নের শিবিরডাঙ্গি দারুল আরকান ও ফাতেমাতুজ্জহুরা মহিলা মাদ্রাসার মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতের ঘটনায় ট্রাক চালক লুৎফর রহমানকে(৫০) গ্রেফতার করেছে এসআরবি জামালপুর-১৪ ও পাবনা-১২।

শনিবার রাত ৯ টার দিকে পাবনা জেলা সদরে যৌথ অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করে।

গ্রেফতার লুৎফর রহমান পাবনা জেলা সদরের স্থায়ী বাসিন্দা বলে জানা যায়।

উল্লেখ যে,গত ১৭ সেপ্টেম্বর (শনিবার) বেলা ৩টার দিকে ঢাকা-রৌমারী মহাসড়কের রৌমারী উপজেলার শিবেরডাঙ্গী নামক এলাকায় মালবাহী একটি ট্রাক এবং যাত্রীবাহী ইজিবাইকের দুর্ঘটনায় ইজিবাইকে থাকা লিপি (২৬), তাঁর শিশু সন্তান রিশাদ (১২), মেয়ে তুবা (৭), ও তার বোন শরীফা (৪২) নিহত হন। এছাড়া রাজিবপুর উপজেলার নজরুল ইসলাম নামের এক ব্যক্তি নিহত হন।গুরুতর আহত হন নিহত শরিফার মেয়ে বৃষ্টি(২৫)।

ঘটনার পর ট্রাক ও ইজিবাইক চালক সুকৌশলে পালিয়ে যান। ঘটনার দিন রাতেই নিহতের পরিবার বাদী হয়ে ট্রাক ও ইজিবাইক চালকের বিরুদ্ধে রৌমারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এঘটনায় পুলিশের পাশাপাশি এ ঘটনার ছায়া তদন্তে নামে এসআরবি জামালপুর-১৪।

রৌমারী থানার অফিসার ইনচার্জ কাওসার আলী ট্রাক চালককে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ।

তিনি আরো বলেন, গ্রেফতারকৃত আসামি লুৎফর রহমানকে আনতে পাবনায় পুলিশ পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category