• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
রৌমারীতে ওয়ালটনের ‘সুরক্ষা সহায়তা’সুবিধা পেল মৃত গ্রাহকের পরিবার ভবিষ্যতের যেকোনো সংকটে জাতিকে পথ দেখাবে গণঅধিকার পরিষদ: নুরুল হক নুর উলিপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযান: ৮৫০০ মিটার কারেন্ট জাল জব্দ, একজনকে জরিমানা ভূরুঙ্গামারীতে ভিক্ষুক পুনর্বাসনে ১১টি গরু বিতরণের তালিকা ও বরাদ্দ তথ্য দিতে নারাজ; তদন্তের দাবি কুড়িগ্রামে নর্থ কালচারাল কমিউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন গ্রাম পুলিশকে লাঞ্ছিত করার অভিযোগ, সুকতাইল ইউপি চেয়ারম্যানকে শোকজ গোপালগঞ্জে ট্রাকের চাপায় প্রাণ গেল বাবা ও মেয়ের এই অর্জন সবার, এই সম্মান সবার! রৌমারীতে সড়ক দুর্ঘটনায় ৫জন নিহতের ঘটনায় ট্রাক ড্রাইভার গ্রেফতার গোপালগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানি মামলায় যুবক গ্রেফতার

উলিপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযান: ৮৫০০ মিটার কারেন্ট জাল জব্দ, একজনকে জরিমানা

লিটন হাসান, উলিপুর প্রতিনিধি / ১৪ Time View
Update : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

কুড়িগ্রামের উলিপুরে ব্রহ্মপুত্র নদে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬-এর আওতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধভাবে ইলিশ মাছ ধরার সময় উমেদ আলী (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ সময় তাঁর কাছ থেকে প্রায় ৫০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী তাঁকে ২০০ টাকা জরিমানা করা হয়। একই অভিযানে নদীর বিভিন্ন স্থান থেকে আরও প্রায় ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

রোববার (২৫ অক্টোবর) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ব্রহ্মপুত্র নদে এ অভিযান পরিচালিত হয়।

আটক উমেদ আলী (৪৫) উলিপুর উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের কাজিয়ার চর এলাকার আয়নাল হকের ছেলে।

অভিযান সূত্রে জানা যায়, মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ সফল করার লক্ষ্যে ব্রহ্মপুত্র নদে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে ইলিশ মাছ ধরার সময় উমেদ আলীকে আটক করে তাঁর কাছ থেকে প্রায় ৫০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৪(ক)(১) ধারা লঙ্ঘনের দায়ে একই আইনের ৫(২)(খ) ধারায় তাঁকে ২০০ টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া নদীর বিভিন্ন স্থান থেকে আরও প্রায় ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দ করা এসব জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। সব মিলিয়ে অভিযানে প্রায় ৮ হাজার ৫০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে প্রসিকিউশন দাখিল করেন উলিপুর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. রফিকুল ইসলাম। অভিযানে নেতৃত্ব দেন উলিপুরের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান। এ সময় উলিপুর থানা পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন।

মা ইলিশ সংরক্ষণ এবং মৎস্যসম্পদ রক্ষায় অবৈধভাবে মাছ শিকার ও নিষিদ্ধ কারেন্ট জালের ব্যবহার বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category