• ঢাকা, বাংলাদেশ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
ডিএমএফ পেশাজীবীদের নিয়োগ, উচ্চশিক্ষা ও পদোন্নতির সুযোগ নিশ্চিতের দাবি উলিপুরে ২৬টি মাদক মামলার আসামি নয়ন আবারো ৫০০ পিস ইয়াবাসহ গ্রেফতার কুড়িগ্রামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ উলিপুরে বিয়ের আসরে প্রেমিক আটক অপবাদ সইতে নাপেরে নারীর আত্মহত্যা ‎কুড়িগ্রাম প্রেসক্লাবের ৫৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত গোপালগঞ্জে ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলার ঘটনায় ১শ’ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৭ কুড়িগ্রামে ফুল এর আয়োজনে “সেরা শিক্ষা প্রতিষ্ঠান সম্মাননা–২৫” অনুষ্ঠিত গোপালগঞ্জে সাড়ে ৭ কেজি গাঁজাসহ নারী আটক গোপালগঞ্জে নিজের বাসের চাপায় মালিক নিহত গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলার ঘটনায় আরো ১৮জন গ্রেফতার।মোট গ্রেফতার ২৫

গোপালগঞ্জে কাশিয়ানিতে অবাধে ড্রেজার মেশিন চালাচ্ছে অসীম

লুৎফর সিকদার, গোপালগঞ্জ / ৩৩ Time View
Update : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার বরইভিটা,শুক্তগ্রাম,দহিসারা,রাজপাট প্রভৃতি গ্রামে অসীম নামে এক ব্যক্তি অবৈধভাবে ড্রেজার মেশিন চালিয়ে যাচ্ছে তার মর্জিমাফিক। প্রশাসনের নাকের ডগায় নিষিদ্ধ ড্রেজার মেশিন চালিয়ে বালু ব্যবসা করায় অত্র এলাকার মানুষ উদ্বিগ্ন হয়ে পড়েছে। অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করায় যে কোনো সময় সংশ্লিষ্ট এলাকায় ভুমি ধ্বস শুরু হতে পারে বলে মানুষের মনে ভীতির সঞ্চার হয়েছে।

আজ বুধবার(২১ অক্টোবর) সরেজমিন বরইভিটা গ্রামে গিয়ে দেখা গেছে বরইভিটা দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মাহামুদুর রহমান খানের বাড়ীর সামনে অসীম নামে ওই ব্যক্তি অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে বাঝলু উত্তোলন করছে।

অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করার কারন মোবাইল ফোনে জানতে চাইলে অসীম বলেন,আমি এলাকায় নতুন না যে আমাকে কারো অনুমতি নিয়ে ড্রেজার মেশিন চালাতে হবে। আপনাদের কাছে কৈফিয়ত দিতে আমি বাধ্য নই। আপনারা সাংবাদিকরা সরকার না। আমি মেশিন চালাবো আপনারা পারলে ঠেকাবেন।

এ ব্যাপারে কাশিয়ানি উপজেলা সহকারী কমিশনার (ভুমি) পাপিয়া সুলতানা লিজার সাথে আলাপ করা হলে তিনি বলেন, অবৈধ ড্রেজার মেশিন ব্যবসায়ী অসীম সম্পর্কে আগেও অভিযোগ পেয়েছি। এ খুব চতুর লোক।

তবে তাকে ড্রেজার মেশিনসহ হাতনাতে আটকের প্রচেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category