• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
রৌমারীতে ওয়ালটনের ‘সুরক্ষা সহায়তা’সুবিধা পেল মৃত গ্রাহকের পরিবার ভবিষ্যতের যেকোনো সংকটে জাতিকে পথ দেখাবে গণঅধিকার পরিষদ: নুরুল হক নুর উলিপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযান: ৮৫০০ মিটার কারেন্ট জাল জব্দ, একজনকে জরিমানা ভূরুঙ্গামারীতে ভিক্ষুক পুনর্বাসনে ১১টি গরু বিতরণের তালিকা ও বরাদ্দ তথ্য দিতে নারাজ; তদন্তের দাবি কুড়িগ্রামে নর্থ কালচারাল কমিউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন গ্রাম পুলিশকে লাঞ্ছিত করার অভিযোগ, সুকতাইল ইউপি চেয়ারম্যানকে শোকজ গোপালগঞ্জে ট্রাকের চাপায় প্রাণ গেল বাবা ও মেয়ের এই অর্জন সবার, এই সম্মান সবার! রৌমারীতে সড়ক দুর্ঘটনায় ৫জন নিহতের ঘটনায় ট্রাক ড্রাইভার গ্রেফতার গোপালগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানি মামলায় যুবক গ্রেফতার

রৌমারীতে ওয়ালটনের ‘সুরক্ষা সহায়তা’সুবিধা পেল মৃত গ্রাহকের পরিবার

লিটন সরকার, রৌমারী প্রতিনিধি / ২৮ Time View
Update : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

কুড়িগ্রামের রৌমারীতে ওয়ালটনের ‘সুরক্ষা সহায়তা’ নীতিমালার আওতায় এক মৃত গ্রাহকের পরিবারের হাতে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা তুলে দিয়েছে ওয়ালটন প্লাজা রৌমারী শাখা।
সোমবার (২৬ অক্টোবর) বিকেলে রৌমারী বাজারে অবস্থিত ওয়ালটন প্লাজা শাখায় আয়োজিত এক অনুষ্ঠানে এ আর্থিক সহায়তা হস্তান্তর করা হয়।
সহায়তাপ্রাপ্ত মৃত গ্রাহক আব্দুল মোতালেব উপজেলার রৌমারী সদর ইউনিয়নের বড়াইবাড়ি গ্রামের বাসিন্দা ছিলেন। তাঁর মনোনীত নমিনি মোছা. মোছাম্মদ ময়জান বেগম ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা গ্রহণ করেন।

ওয়ালটন সূত্রে জানা যায়, আব্দুল মোতালেব কিস্তি ক্রেতা সুরক্ষা কার্ডধারী গ্রাহক ছিলেন। তাঁর মৃত্যুর পর প্রতিষ্ঠানের নির্ধারিত নীতিমালা অনুযায়ী পরিবারের জন্য এ আর্থিক সহায়তার ব্যবস্থা করা হয়।

সহায়তা হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটনের রিজিওনাল ক্রেডিট ম্যানেজার মো. শাহাদত হোসেন, ওয়ালটন প্লাজা রৌমারী শাখার ম্যানেজার মো. সাইফুল ইসলামসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মৃত গ্রাহকের পরিবারের সদস্যরা।

ওয়ালটনের এ উদ্যোগে গ্রাহকের মৃত্যুর পর তাঁর পরিবারের জন্য আর্থিক সহায়তার সুযোগ তৈরি হয়েছে। এ ধরনের সুরক্ষা সুবিধা গ্রাহক ও তাঁদের পরিবারের আর্থিক নিরাপত্তায় সহায়ক ভূমিকা রাখতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category