• ঢাকা, বাংলাদেশ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
শিরোনাম
ডিএমএফ পেশাজীবীদের নিয়োগ, উচ্চশিক্ষা ও পদোন্নতির সুযোগ নিশ্চিতের দাবি উলিপুরে ২৬টি মাদক মামলার আসামি নয়ন আবারো ৫০০ পিস ইয়াবাসহ গ্রেফতার কুড়িগ্রামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ উলিপুরে বিয়ের আসরে প্রেমিক আটক অপবাদ সইতে নাপেরে নারীর আত্মহত্যা ‎কুড়িগ্রাম প্রেসক্লাবের ৫৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত গোপালগঞ্জে ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলার ঘটনায় ১শ’ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৭ কুড়িগ্রামে ফুল এর আয়োজনে “সেরা শিক্ষা প্রতিষ্ঠান সম্মাননা–২৫” অনুষ্ঠিত গোপালগঞ্জে সাড়ে ৭ কেজি গাঁজাসহ নারী আটক গোপালগঞ্জে নিজের বাসের চাপায় মালিক নিহত গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলার ঘটনায় আরো ১৮জন গ্রেফতার।মোট গ্রেফতার ২৫

কুড়িগ্রামে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে বিশ্ব হাতধোয়া দিবস পালিত

কুড়িগ্রাম প্রতিনিধি / ৪৩ Time View
Update : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থা ‘গুড নেইবারস বাংলাদেশ’-এর কুড়িগ্রাম সিডিপির উদ্যোগে উদযাপিত হয়েছে বিশ্ব হাতধোয়া দিবস। সাধারণ মানুষের মাঝে সঠিক নিয়মে হাতধোয়ার অভ্যাস গড়ে তোলা এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন করা হয়। দিবসটির মূল প্রতিপাদ্য ও বার্তা ছিল— “হোন হাতধোয়ার নায়ক”।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল গফুর। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ আর রাফি তামজিদ, মেডিকেল অফিসার, সিভিল সার্জন অফিস, কুড়িগ্রাম।সিডিপি মেডিকেল অফিসার তৌসিফ তানভীর রাতুল এবং সিডিপি এডমিন চন্দন কর্মকার। শিশু ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ কর্মসূচিতে অংশ নেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সাবান ও পানি দিয়ে নিয়মিত হাত ধোয়ার মাধ্যমে ডায়রিয়া, নিউমোনিয়াসহ বহু সংক্রামক রোগ প্রতিরোধ করা সম্ভব। বিশেষ করে শিশুদের শারীরিক বিকাশ ও সুস্থতার জন্য সঠিক স্বাস্থ্যভ্যাস নিশ্চিত করতে এমন উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

পরিশেষে উপস্থিত সকলকে সঠিক নিয়মে হাত ধোয়ার কৌশল প্রদর্শন করা হয় এবং স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category