লালমনিরহাট জেলার সদর উপজেলার ১০নং বড়বাড়ী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বড়বাসরিয়া গ্রামের বাসিন্দা মোঃ আব্দুল গফুর পথ ভুলে কুড়িগ্রামের উলিপুর উপজেলার বজরা ইউনিয়নের চাঁদনী বজরা গ্রামে এসে পৌঁছেছেন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) আনুমানিক দুপুর ১২টার দিকে চাঁদনী বজরা গ্রামে তাঁকে পথ হারানো অবস্থায় পাওয়া যায়।
জানা গেছে, আব্দুল গফুরের বাড়ি লালমনিরহাট জেলার সদর উপজেলার ১০নং বড়বাড়ী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বড়বাসরিয়া গ্রামে। তিনি পথ ভুলে কুড়িগ্রামের উলিপুর উপজেলার বজরা ইউনিয়নের চাঁদনী বজরা এলাকায় চলে আসেন।
বর্তমানে তাঁর পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনদের সন্ধান করা হচ্ছে।
লালমনিরহাটের বড়বাড়ী ইউনিয়নের বড়বাসরিয়া গ্রামের বাসিন্দাসহ আশপাশের এলাকার কেউ তাঁকে চিনে থাকলে দ্রুত তাঁর পরিবারের সদস্যদের খবর দেওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে।