• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম
ফারাক্কার প্রভাব মোকাবিলায় পদ্মা-তিস্তা ব্যারাজ নির্মাণের আহ্বান রিজভীর ঢাকায় বিদেশে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১২ নারী উদ্ধার ভূরুঙ্গামারীতে ১৭টি ভারতীয় অবৈধ মোবাইলসহ রতন গ্রেফতার, চক্রের হোতা দাবি পুলিশের ৬ সালে পল্টনে হত্যাকাণ্ডে জড়িতদের ফাঁসির দাবিতে ভূরুঙ্গামারীতে বিক্ষোভ কুড়িগ্রামে জেলা পরিবার পরিকল্পনার উপপরিচালকের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উলিপুরে টাকা ছাড়া মিলছে না ভূমি সেবা ১১ লাখ টাকা আত্মসাতের অভিযোগ কুড়িগ্রামে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস পালিত গোপালগঞ্জ কাশিয়ানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৩ গোপালগঞ্জে শিশু মুহিন হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন ভুরুঙ্গামারীতে ৪ লাখ টাকার অবৈধ ভারতীয় মোবাইল ফোনসহ যুবক গ্রেপ্তার

কুড়িগ্রামে শিক্ষাপ্রতিষ্ঠানের নাম জড়িয়ে ভিডিও প্রচার, ছাত্রদল সভাপতির প্রতিবাদ

নিউজ ডেক্স, প্রথম টিভি / ৪০ Time View
Update : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

কুড়িগ্রামের কয়েকটি ফেসবুক পেজে স্কুলছাত্রীদের একটি রাজনৈতিক প্রচারণার গান গাওয়ার ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওতে থাকা ছাত্রীরা কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী বলে দাবি করা হলেও বিষয়টি নিয়ে আপত্তি জানিয়েছেন কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সভাপতি বিপুল আহমেদ।

তার দাবি, ভিডিওতে যে শিক্ষাপ্রতিষ্ঠানটি দেখা যাচ্ছে সেটি কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় নয়। একই ধরনের আরেকটি ভিডিওতে কুড়িগ্রাম সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের নামও উল্লেখ করা হয়েছে বলে জানান তিনি।

শনিবার (১৭ অক্টোবর) নিজের ফেসবুক পোস্টে এসব ভিডিও প্রচারের প্রতিবাদ জানিয়ে বিপুল আহমেদ বলেন, ভুল পরিচয়ে কোনো ভিডিও প্রচার করা বিভ্রান্তিকর। এতে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সামাজিক মর্যাদা এবং প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা রয়েছে।

তিনি বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে শিক্ষার্থীদের ব্যবহার করা কিংবা কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের নাম জড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা কাম্য নয়। যথাযথ তথ্য যাচাই না করে কোনো স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের নাম ব্যবহার করে ভিডিও বা তথ্য প্রচার থেকেও বিরত থাকার আহ্বান জানান তিনি।

ভুল পরিচয়ে ভিডিও প্রচারের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা হচ্ছে—এমন অভিযোগ তুলে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সভাপতি।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলো ঠিক কোথায় ও কখন ধারণ করা হয়েছে এবং ভিডিওতে থাকা শিক্ষার্থীরা কোন প্রতিষ্ঠানের—সে বিষয়ে স্বাধীনভাবে যাচাই করা নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category