• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম
নেত্রকোণা সমাজসেবা কার্যালয়ের লিফটে আটকে পড়া ৭ শিক্ষার্থী উদ্ধার কুড়িগ্রামের সারডোব ও দক্ষিণ বড়লইয়ে ভয়াবহ নদীভাঙনে কেউ তৃতীয়বার- কেউ চতুর্থবার ঘর হারানোর শঙ্কায় পরিবারগুলো। মানবপাচার রোধে প্রযুক্তিনির্ভর উদ্যোগ জোরদার, IOM-এর সঙ্গে অংশীদারিত্ব আরও গভীর করার বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর কুড়িগ্রামে দুই দিনে ৪৮৯ পিস ইয়াবাসহ গ্রেফতার- ৩, চিলমারীতে ব্রহ্মপুত্রে ভাঙ্গন রোধে দ্রুত স্থায়ী বাঁধ রক্ষার দাবিতে মানববন্ধন ৪০ বিঘার মাছের খামারে বদলে দিচ্ছেন সম্ভাবনার গল্প: সফল উদ্যোক্তা রতন রেজাউল সন্ধ্যার মধ্যে ১৪ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস পরকীয়ার সন্দেহে চরম নিষ্ঠুরতা! ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটার চেষ্টা, স্ত্রী আটক অবহেলায় ধুঁকছে ঝালকাঠী–নবগ্রাম সড়কের সেতু, বড় দুর্ঘটনার শঙ্কায় এলাকাবাসী ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান, একাধিক অঞ্চলে সুনামি সতর্কতা

এনসিপি ও জাতীয় যুবশক্তি থেকে পদত্যাগ করলেন এম. রশিদ আলী

কুড়িগ্রাম - জেলা প্রতিনিধি / ১১৪ Time View
Update : বুধবার, ২৭ মে, ২০২৬

কুড়িগ্রাম জেলাসহ প্রিয় দেশবাসীর প্রতি শুভেচ্ছা জানিয়ে জাতীয় যুবশক্তি কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক এম. রশিদ আলী সংগঠন ও রাজনৈতিক দায়িত্ব থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তিনি একইসঙ্গে এনসিপির প্রাথমিক সদস্য পদ থেকেও অব্যাহতি নেন।
এক বিবৃতিতে তিনি জানান, প্রায় এক বছর দায়িত্ব পালনকালে তিনি কুড়িগ্রাম জেলার ৬টি উপজেলা, ১টি পৌরসভা, ২১টি ইউনিয়ন এবং প্রায় ৫০টি ওয়ার্ডে কমিটি গঠন করতে সক্ষম হন। এছাড়া কুড়িগ্রাম-২ আসনে এনসিপির প্রার্থী ড. আতিক মুজাহিদকে কেন্দ্র করে দলীয় কার্যক্রম পরিচালনা ও সমন্বয়ে ভূমিকা রাখার কথাও উল্লেখ করেন তিনি।
তবে সাম্প্রতিক সময়ে দলীয় আদর্শিক বিচ্যুতি এবং জনগণের প্রতি দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পরিবেশ অনুকূল না থাকায় তিনি রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন বলে জানান।
পদত্যাগের ঘোষণায় তিনি ড. আতিক মুজাহিদসহ যুবশক্তির সহযোদ্ধা ও এনসিপির সকল নেতাকর্মীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নিজের জানা–অজানা ভুলত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করেন।
শেষে তিনি সকলের দোয়া কামনা করে জানান, ভবিষ্যতে তিনি সামাজিক সংগঠন “গ্রীন ভিলেজ ফাউন্ডেশন”-এর চেয়ারম্যান হিসেবে কাজ চালিয়ে যাবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category