• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
ফুলবাড়ীর ঘটনায় জাতীয় যুব শক্তি ও জাতীয় ছাত্র শক্তির একাধিক নেতা-কর্মী আহত হওয়ার দাবি “ফুলবাড়ীর হামলার ঘটনায় ছাত্রদল নেতা আহতের অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি” ১৯ বছর বয়স, তবু শিশুর মতো শরীর রৌমারীতে নিখোঁজের তিন দিন পর বিল থেকে গৃহবধূর লাশ উদ্ধার ঝিকরগাছায় জুলাই দিবস পালনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত রৌমারীতে নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে শত শত ঘর বাড়ি গোপালগঞ্জে ২০২৫ সালের প্রাথমিকের বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কুড়িগ্রামে আত্মপ্রকাশ করল অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘সবুজ কুড়িগ্রাম’ ভয়ভীতি দেখিয়ে লাভ হবে না’— শফিকুর রহমান চট্টগ্রামের আঞ্চলিক ভাষাই কি ফাঁস করল পরিচয়? ডেভিড ইমনকে ঘিরে ভাইরাল আলোচনার নেপথ্যে কী

কুড়িগ্রামে ১৬ শিক্ষাপ্রতিষ্ঠানে জাল সনদে প্রমাণ, ফেরত চাওয়া প্রাও আর্থিক লেনদেনেরয় ৯০ কোটি টাকা

রুহুল আমিন রুকু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি / ২৭১ Time View
Update : রবিবার, ১ মার্চ, ২০২৬

সারা দেশের ৯৭৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের সর্বশেষ পরিদর্শন ও নিরীক্ষা প্রতিবেদন প্রকাশ করেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (ডিআইএ)। প্রকাশিত তালিকায় কুড়িগ্রাম জেলার বিভিন্ন উপজেলার ১৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের নাম উঠে এসেছে।
রোববার (১ মার্চ) অধিদপ্তরের পরিচালক প্রফেসর এম. এম. সহিদুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
উলিপুরে ৪ প্রতিষ্ঠান

আপুয়ার খাতা আমিনা খাতুন উচ্চ বিদ্যালয় গোড়াই পাঁচপীর বহুমুখী উচ্চ বিদ্যালয় বজরা দারুল উলুম সিনিয়র ফাজিল মাদরাসা বালাচর নাছিরিয়া ফাজিল ডিগ্রি মাদরাসা
নাগেশ্বরীতে ৬ প্রতিষ্ঠান
গাগলা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়
নন্দনপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়
নাগেশ্বরী মহিলা ডিগ্রি মহাবিদ্যালয় বেরুবাড়ী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয় রায়গঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় হাসনাবাদ আদর্শ জনতা বিদ্যাবিতান উচ্চ বিদ্যালয় রাজারহাটে ৩ প্রতিষ্ঠান ডাংরারহাট আজিজিয়া আলিম মাদরাসা বড়ঘাট গমির উদ্দিন দাখিল মাদরাসা সুখদেব ফাজিল মাদরাসা অন্যান্য উপজেলা রৌমারী: যাদুরচর উচ্চ বিদ্যালয় কুড়িগ্রাম সদর: আমিন উদ্দিন আহমেদ দ্বিমুখী দাখিল মাদরাসা, টগরাইহাট দ্বিমুখী উচ্চ বিদ্যালয় ডিআইএ সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়ের মধ্যে এসব শিক্ষাপ্রতিষ্ঠানে পরিদর্শন ও নিরীক্ষা কার্যক্রম পরিচালনা করা হয়। তদন্ত প্রতিবেদনে জাল বা ভুয়া সনদ ব্যবহার, অগ্রহণযোগ্য সনদ, অবৈধ নিয়োগ, অর্থ আত্মসাৎ এবং ভ্যাট-আইটিসহ বিভিন্ন আর্থিক অনিয়মের চিত্র উঠে এসেছে।

এসব অনিয়মের কারণে প্রায় ৮৯ কোটি ৮২ লাখ ২৫ হাজার ৬০৭ টাকা সরকারি কোষাগারে ফেরত দেওয়ার সুপারিশ করা হয়েছে। পাশাপাশি বেহাত হওয়া ১৭৬ দশমিক ৫২৩ একর জমি উদ্ধারেরও তাগিদ দেওয়া হয়েছে।
ডিআইএ জানিয়েছে, ৯৭৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন অধিদপ্তরের নিজস্ব ওয়েবসাইটের নোটিশ বোর্ডে প্রকাশ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category