• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
Headline
রংপুর মেডিকেলের অব্যবহৃত যন্ত্রপাতি নিয়ে আলোচনার সৃষ্টি, DRB নিউজের অনুসন্ধানী প্রতিবেদনে তোলপাড় নামের সঙ্গে ‘PGT’ ব্যবহার নিয়ে বিভ্রান্তি: সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান DMF নিয়োগ ও পেশাগত সুযোগ সংকুচিত হচ্ছে বলে অভিযোগ, ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বাজেটে আলাদা বরাদ্দসহ ৮ দফা দাবি চিলমারীতে উপজেলা ও কলেজ ছাত্রদলের সঙ্গে জেলা ছাত্রদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ভিসির ‘শ্যালক-ভাগিনা সিন্ডিকেট’ বিতর্ক: নিয়োগ অনিয়ম, টেন্ডার বাণিজ্য ও ক্যাম্পাস স্থানান্তর নিয়ে তোলপাড় ৩ বছর ধরে ঘরে অবরুদ্ধ বৃদ্ধ বাবা, স্ত্রীর জানাজায় যেতে বাধা; পুলিশের হস্তক্ষেপে কবর জিয়ারত ব্লাড ক্যান্সারে আক্রান্ত ১০ বছরের শিশু শারমিন, চিকিৎসার জন্য সহায়তার আবেদন মিথ্যা মামলায় ২ দিন কারাভোগ, ৬ মাস ধরে হাজিরা; ভোগান্তিতে জুলাই আন্দোলনের সংগঠক সৌরভ চিলমারী সাব-রেজিষ্টার বৃষ্টির পানি পড়ে দলিল-পত্রাদি নষ্টের আশংখা

ব্লাড ক্যান্সারে আক্রান্ত ১০ বছরের শিশু শারমিন, চিকিৎসার জন্য সহায়তার আবেদন

সুমন চৌধুরী / ২৩ Time View
Update : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
Oplus_131072

ব্লাড ক্যান্সারে (লিউকেমিয়া) আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে ১০ বছর বয়সী শিশু শারমিন। উন্নত চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার সম্ভাবনা থাকলেও অর্থাভাবে তার চিকিৎসা ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
পরিবার সূত্রে জানা গেছে, কিছুদিন আগে শারমিনের শরীরে ব্লাড ক্যান্সার ধরা পড়ে। এরপর থেকে বিভিন্ন হাসপাতালে তার চিকিৎসা চললেও প্রয়োজনীয় উন্নত চিকিৎসা ও থেরাপির জন্য প্রায় ১০ লাখ টাকার প্রয়োজন বলে জানিয়েছেন চিকিৎসকরা।
শারমিনের পরিবার জানায়, চিকিৎসার খরচ চালাতে গিয়ে ইতোমধ্যে তাদের সঞ্চিত অর্থ ও সহায়-সম্বল প্রায় শেষ হয়ে গেছে। বর্তমানে প্রয়োজনীয় অর্থের অভাবে চিকিৎসা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছে। ফলে শিশুটির পরিবার সমাজের বিত্তবান, দানশীল ব্যক্তি ও বিভিন্ন সামাজিক সংগঠনের সহযোগিতা কামনা করেছে।
পরিবারের সদস্যরা জানান, সময়মতো প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা গেলে শারমিনকে সুস্থ করে তোলা সম্ভব বলে চিকিৎসকরা আশাবাদ ব্যক্ত করেছেন। তাই মানবিক দৃষ্টিকোণ থেকে সমাজের সর্বস্তরের মানুষের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছেন তারা।
শারমিনের চিকিৎসা সহায়তার জন্য বিকাশ, নগদ ও ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে অনুদান পাঠানোর ব্যবস্থা রাখা হয়েছে।
সহায়তা পাঠানোর মাধ্যম:
বিকাশ: 01761004168
নগদ: 01328718686
ডাচ-বাংলা ব্যাংক অ্যাকাউন্ট নম্বর: 7017341976827
শারমিনের পরিবার বলছে, সবার সামান্য সহযোগিতাই পারে একটি নিষ্পাপ শিশুর জীবন বাঁচাতে এবং তার স্বপ্নগুলোকে নতুন করে বাঁচার সুযোগ করে দিতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category