• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
Headline
রংপুর মেডিকেলের অব্যবহৃত যন্ত্রপাতি নিয়ে আলোচনার সৃষ্টি, DRB নিউজের অনুসন্ধানী প্রতিবেদনে তোলপাড় নামের সঙ্গে ‘PGT’ ব্যবহার নিয়ে বিভ্রান্তি: সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান DMF নিয়োগ ও পেশাগত সুযোগ সংকুচিত হচ্ছে বলে অভিযোগ, ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বাজেটে আলাদা বরাদ্দসহ ৮ দফা দাবি চিলমারীতে উপজেলা ও কলেজ ছাত্রদলের সঙ্গে জেলা ছাত্রদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ভিসির ‘শ্যালক-ভাগিনা সিন্ডিকেট’ বিতর্ক: নিয়োগ অনিয়ম, টেন্ডার বাণিজ্য ও ক্যাম্পাস স্থানান্তর নিয়ে তোলপাড় ৩ বছর ধরে ঘরে অবরুদ্ধ বৃদ্ধ বাবা, স্ত্রীর জানাজায় যেতে বাধা; পুলিশের হস্তক্ষেপে কবর জিয়ারত ব্লাড ক্যান্সারে আক্রান্ত ১০ বছরের শিশু শারমিন, চিকিৎসার জন্য সহায়তার আবেদন মিথ্যা মামলায় ২ দিন কারাভোগ, ৬ মাস ধরে হাজিরা; ভোগান্তিতে জুলাই আন্দোলনের সংগঠক সৌরভ চিলমারী সাব-রেজিষ্টার বৃষ্টির পানি পড়ে দলিল-পত্রাদি নষ্টের আশংখা

ডাক্তার সংকটে ধুঁকছে মাদারগঞ্জ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, ভোগান্তিতে এলাকাবাসী

কুড়িগ্রাম - জেলা প্রতিনিধি / ৩৫ Time View
Update : বুধবার, ৩ জুন, ২০২৬
Oplus_131072

কুড়িগ্রামের কচাকাটা থানার বল্লভেরখাস ইউনিয়নের মাদারগঞ্জ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটি দীর্ঘদিন ধরে চিকিৎসক ও প্রয়োজনীয় স্বাস্থ্যকর্মীর সংকটে কার্যত সেবাশূন্য হয়ে পড়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
এলাকাবাসীর দাবি, দীর্ঘ সময় ধরে কেন্দ্রে কোনো স্থায়ী চিকিৎসক না থাকায় সাধারণ মানুষ প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। বিশেষ করে শিশু, নারী ও বয়স্ক রোগীদের চিকিৎসার জন্য দূরবর্তী স্বাস্থ্যকেন্দ্র বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, স্বাস্থ্যকেন্দ্রটির অবকাঠামো থাকলেও জনবল সংকট এবং নিয়মিত তদারকির অভাবে কাঙ্ক্ষিত সেবা মিলছে না। ফলে এলাকার হাজারো মানুষ দুর্ভোগের শিকার হচ্ছেন।
স্থানীয়দের মতে, কেন্দ্রটিতে কমপক্ষে ০১ জন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (SACMO) অথবা মেডিকেল অফিসার পদায়ন করা জরুরি। কিন্তু দীর্ঘদিন ধরে পদটি শূন্য থাকলেও নতুন নিয়োগ বা পদায়নের উদ্যোগ দেখা যাচ্ছে না। এতে প্রাথমিক স্বাস্থ্যসেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে।
এলাকার বাসিন্দারা জানান, জরুরি চিকিৎসা, মাতৃসেবা, শিশুস্বাস্থ্য এবং সাধারণ রোগের চিকিৎসার জন্য তাদেরকে অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় করে অন্যত্র যেতে হচ্ছে। ফলে দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।
সচেতন নাগরিকরা দ্রুত একজন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নিয়োগ, প্রয়োজনীয় জনবল প্রদান এবং স্বাস্থ্যকেন্দ্রটির সার্বিক কার্যক্রম সচল করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট স্বাস্থ্য বিভাগের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category