• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
Headline
রংপুর মেডিকেলের অব্যবহৃত যন্ত্রপাতি নিয়ে আলোচনার সৃষ্টি, DRB নিউজের অনুসন্ধানী প্রতিবেদনে তোলপাড় নামের সঙ্গে ‘PGT’ ব্যবহার নিয়ে বিভ্রান্তি: সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান DMF নিয়োগ ও পেশাগত সুযোগ সংকুচিত হচ্ছে বলে অভিযোগ, ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বাজেটে আলাদা বরাদ্দসহ ৮ দফা দাবি চিলমারীতে উপজেলা ও কলেজ ছাত্রদলের সঙ্গে জেলা ছাত্রদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ভিসির ‘শ্যালক-ভাগিনা সিন্ডিকেট’ বিতর্ক: নিয়োগ অনিয়ম, টেন্ডার বাণিজ্য ও ক্যাম্পাস স্থানান্তর নিয়ে তোলপাড় ৩ বছর ধরে ঘরে অবরুদ্ধ বৃদ্ধ বাবা, স্ত্রীর জানাজায় যেতে বাধা; পুলিশের হস্তক্ষেপে কবর জিয়ারত ব্লাড ক্যান্সারে আক্রান্ত ১০ বছরের শিশু শারমিন, চিকিৎসার জন্য সহায়তার আবেদন মিথ্যা মামলায় ২ দিন কারাভোগ, ৬ মাস ধরে হাজিরা; ভোগান্তিতে জুলাই আন্দোলনের সংগঠক সৌরভ চিলমারী সাব-রেজিষ্টার বৃষ্টির পানি পড়ে দলিল-পত্রাদি নষ্টের আশংখা

চিলমারীতে উপজেলা ও কলেজ ছাত্রদলের সঙ্গে জেলা ছাত্রদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

সুমন চৌধুরী / ২০ Time View
Update : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

কুড়িগ্রাম জেলা ছাত্রদলের অধীনস্থ উপজেলা, পৌরসভা ও কলেজ ইউনিটের নেতাকর্মীদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময়ের অংশ হিসেবে চিলমারী উপজেলা ছাত্রদল এবং চিলমারী সরকারি কলেজ শাখা ছাত্রদলের নেতৃবৃন্দের সঙ্গে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে কুড়িগ্রাম জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত থেকে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
সভায় উপজেলা ও কলেজ শাখার নেতাকর্মীরা স্থানীয় সাংগঠনিক পরিস্থিতি, কর্মসূচি বাস্তবায়ন এবং সংগঠনকে আরও গতিশীল করার বিভিন্ন বিষয় তুলে ধরেন। একই সঙ্গে তৃণমূল পর্যায়ে ছাত্রদলের কার্যক্রম আরও বিস্তৃত ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ বলেন, ধারাবাহিক এ ধরনের মতবিনিময় সভার মাধ্যমে সংগঠনের সব ইউনিটকে আরও সক্রিয় ও শক্তিশালী করা হবে। তারা আশা প্রকাশ করেন, কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত সাংগঠনিক ঐক্য বজায় রেখে ছাত্রদলকে আরও সুসংগঠিত করা সম্ভব হবে।
সভায় চিলমারী উপজেলা ও সরকারি কলেজ শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category