• ঢাকা, বাংলাদেশ শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
Headline
ভুরুঙ্গামারীতে চালের ড্রামে লুকানো ৮ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার, কুখ্যাত মাদক ব্যবসায়ীর ছেলে জসিম আটক বিশ্বকাপ ঘিরে যুক্তরাষ্ট্রে এসকর্ট সেবার চাহিদা বৃদ্ধি, মানবপাচারের শঙ্কা কুড়িগ্রামে বাণিজ্য মেলা নিয়ে বিতর্ক, মেলা বন্ধের দাবিতে বিভিন্ন মহলের আপত্তি ফুটবলের বন্ধনে রংপুর–কুড়িগ্রাম, প্রাণবন্ত প্রীতি ম্যাচ অনুষ্ঠিত সবুজ কুড়িগ্রাম গড়তে স্টুডেন্ট’স ওয়েলফেয়ার যুব ফাউন্ডেশনের উদ্যোগ কেন্দুয়ায় শিশুদের খেলাধুলাকে কেন্দ্র করে সংঘর্ষ, একজনের মৃত্যু স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পদে লুৎফুজ্জামান বাবরকে দেখতে চান নেত্রকোনা-৪ এর অনেক মানুষ বিশ্ব পরিবেশ দিবস ও ভলান্টিয়ার ফর বাংলাদেশ কুড়িগ্রাম জেলার ৫ বছর পূর্তি উদযাপন SACMO পদ বিলুপ্তির পথে: অনিশ্চয়তায় হাজারো DMF শিক্ষার্থী ও পেশাজীবী বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে ঢাকায় শব্দসচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত

কুড়িগ্রামে বাণিজ্য মেলা নিয়ে বিতর্ক, মেলা বন্ধের দাবিতে বিভিন্ন মহলের আপত্তি

সুমন চৌধুরী / ১৮ Time View
Update : শুক্রবার, ৫ জুন, ২০২৬

কুড়িগ্রামে আয়োজিত বাণিজ্য মেলাকে কেন্দ্র করে বিতর্ক দেখা দিয়েছে। মেলা বন্ধের দাবিতে বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলে জানা গেছে।
অভিযোগকারীদের মধ্যে রয়েছেন কুড়িগ্রাম জেলা উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদের সাধারণ সম্পাদক সাইয়েদ আহমেদ বাবু এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মো. শাজাহান মিয়া। তারা দাবি করেছেন, মেলার নির্ধারিত স্থানটি ধর্মীয় ও সামাজিকভাবে গুরুত্বপূর্ণ হওয়ায় সেখানে মেলা আয়োজন পুনর্বিবেচনা করা উচিত।


এদিকে বিষয়টি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কুড়িগ্রামের জেলা প্রশাসক বলেন, “পুলিশের মাধ্যমে তদন্ত করে এবং বিধি-বিধান অনুসরণ করে মেলার অনুমোদন দেওয়া হয়েছে। নিয়মের ব্যত্যয় ঘটলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।” তিনি আরও বলেন, “কুড়িগ্রামের উন্নয়নের স্বার্থে মেলার অনুমোদন দেওয়া হয়েছে। একটি পক্ষ এর বিরোধিতা করছে।”
মেলা বিরোধীরা দাবি করছেন, নির্ধারিত স্থানের পাশে একটি মাদ্রাসা রয়েছে এবং সেখানে প্রতিবছর বড় ধর্মীয় সমাবেশ অনুষ্ঠিত হয়। তাই তারা ওই স্থানে মেলা আয়োজনের বিরোধিতা করছেন।
অভিযোগকারীরা জানান, বিষয়টি নিয়ে তারা প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিতভাবে অবহিত করেছেন।
তবে মেলা কর্তৃপক্ষ কিংবা জেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযোগগুলোর বিষয়ে বিস্তারিত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
উল্লেখ্য, মেলাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে মতপার্থক্য দেখা দিলেও এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে অনুমোদন বহাল রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category