• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
ভূরুঙ্গামারীতে উদ্বোধনের পরও চালু হয়নি পাবলিক লাইব্রেরি ফুলবাড়ীতে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার গোপালগঞ্জ পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু গোপালগঞ্জে অর্ধগলিত নারীর মরদেহ উদ্ধার ঝিকরগাছা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত নাগেশ্বরীতে ১০২ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, পলাতক ১ রাজারহাটে ‘বিজ্ঞ আমলী আদাল’তের নোটিশে পলাতক আসামিকে ৩ নভেম্বরের মধ্যে হাজিরের নির্দেশ গোপালগঞ্জে মুকসুদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয় মোট ১২ বার চুরি গোপালগঞ্জে মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ এসি ল্যান্ড ছাড়া দীর্ঘ দিন গোপালগঞ্জ সদরে ভূমি সেবায় চরম ভোগান্তি, দ্রুত পদায়নের দাবি

অসহায় বৃদ্ধা রেজিয়া বেগমের পাশে শিক্ষার্থীরা, উপজেলা প্রশাসনের সহায়তা

কুড়িগ্রাম - জেলা প্রতিনিধি / ৬৯ Time View
Update : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

প্রায় ৭০ বছর বয়সী অসহায় বৃদ্ধা রেজিয়া বেগম মানবিক সহায়তা পেয়েছেন স্থানীয় শিক্ষার্থী ও উপজেলা প্রশাসনের কাছ থেকে। জানা যায়, তার স্বামী মারা যান যখন তার ছেলের বয়স ছিল মাত্র আড়াই বছর। পরে একমাত্র সেই ছেলেও ইলেকট্রিক শকে মারা যান। বর্তমানে তিনি নতুনহাট এলাকায় তার বোনের বাসায় বসবাস করছেন।
গতকাল সোনাহাট এলাকায় একটি চলন্ত সাইকেলের সঙ্গে ধাক্কা লেগে পড়ে গিয়ে তার হাত ভেঙে যায়। এ সময় স্থানীয় শিক্ষার্থী মো. শাকিল আহমেদসহ কয়েকজন তরুণ এগিয়ে এসে তার প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন এবং হাতে প্লাস্টার করান।
আজ তারা বৃদ্ধা রেজিয়া বেগমকে নিয়ে উপজেলায় আসেন। উন্নত চিকিৎসার জন্য তাকে কুড়িগ্রাম জেলা সদর হাসপাতালে নেওয়া প্রয়োজন বলে জানা গেছে। এ অবস্থায় তার চিকিৎসার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষুদ্র সহায়তা প্রদান করা হয়েছে।
স্থানীয়রা বৃদ্ধা রেজিয়া বেগমের দ্রুত সুস্থতা কামনা করেছেন এবং সমাজের বিত্তবানদের তার চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
শেষে সবাই তার জন্য দোয়া কামনা করেছেন—“আপনার জন্য অনেক অনেক দোয়া মা।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category