• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম
ভূরুঙ্গামারীতে উদ্বোধনের পরও চালু হয়নি পাবলিক লাইব্রেরি ফুলবাড়ীতে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার গোপালগঞ্জ পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু গোপালগঞ্জে অর্ধগলিত নারীর মরদেহ উদ্ধার ঝিকরগাছা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত নাগেশ্বরীতে ১০২ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, পলাতক ১ রাজারহাটে ‘বিজ্ঞ আমলী আদাল’তের নোটিশে পলাতক আসামিকে ৩ নভেম্বরের মধ্যে হাজিরের নির্দেশ গোপালগঞ্জে মুকসুদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয় মোট ১২ বার চুরি গোপালগঞ্জে মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ এসি ল্যান্ড ছাড়া দীর্ঘ দিন গোপালগঞ্জ সদরে ভূমি সেবায় চরম ভোগান্তি, দ্রুত পদায়নের দাবি

আকিজ ফুড এন্ড বেভারেজ লিঃ-এর উদ্যোগে নাগেশ্বরী দয়াময়ী পাইলট একাডেমিতে বৃক্ষরোপণ

শেফাত আহমেদ প্রাণ নাগেশ্বরী প্রতিনিধি / ১৫২ Time View
Update : শনিবার, ২২ আগস্ট, ২০২৬

পরিবেশের ভারসাম্য রক্ষা ও শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আকিজ ফুড এন্ড বেভারেজ লিঃ-এর উদ্যোগে নাগেশ্বরী দয়াময়ী পাইলট একাডেমি প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে এম আনিসুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সহকারী প্রধান শিক্ষক মো. আব্দুর রশিদ।
এছাড়া বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী এবং আকিজ গ্রুপের সেলস্ অফিসার মো: মোছাদ্দেক হোসাইন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের বিকল্প নেই। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সম্পৃক্ত করে এ ধরনের উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে পরিবেশবান্ধব করে গড়ে তুলতে সহায়তা করবে।
আকিজ গ্রুপের পক্ষ থেকে জানানো হয়, সমাজ ও পরিবেশের প্রতি দায়বদ্ধতা থেকে তারা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রাখবে।
অনুষ্ঠান শেষে অতিথিরা শিক্ষার্থীদের গাছের যত্ন নেওয়া এবং বাড়ির আঙিনায় বৃক্ষরোপণের আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category