• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম
ভূরুঙ্গামারীতে উদ্বোধনের পরও চালু হয়নি পাবলিক লাইব্রেরি ফুলবাড়ীতে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার গোপালগঞ্জ পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু গোপালগঞ্জে অর্ধগলিত নারীর মরদেহ উদ্ধার ঝিকরগাছা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত নাগেশ্বরীতে ১০২ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, পলাতক ১ রাজারহাটে ‘বিজ্ঞ আমলী আদাল’তের নোটিশে পলাতক আসামিকে ৩ নভেম্বরের মধ্যে হাজিরের নির্দেশ গোপালগঞ্জে মুকসুদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয় মোট ১২ বার চুরি গোপালগঞ্জে মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ এসি ল্যান্ড ছাড়া দীর্ঘ দিন গোপালগঞ্জ সদরে ভূমি সেবায় চরম ভোগান্তি, দ্রুত পদায়নের দাবি

উলিপুরে ইয়াবা, গ্গাঁজা ও মাদক বিক্রয়ের নগদ টাকা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রুহুল আমিন রুকু কুড়িগ্রাম প্রতিনিধি; / ৭৪ Time View
Update : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

কুড়িগ্রামের উলিপুরে অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজাসহ মো. মমিনুল ইসলাম (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে মাদক বিক্রির নগদ ৭১ হাজার ১০০ টাকা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) রাতে উপজেলার পান্ডুল ইউনিয়নের মহিষমুড়ি গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, উলিপুর থানার পিএসআই আবু সায়েম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ এলাকায় নাইট ডিউটিতে ছিলেন। এ সময় বিশ্বস্ত সূত্রে খবর আসে, পান্ডুল ইউনিয়নের মহিষমুড়ি গ্রামের মাদক ব্যবসায়ী মমিনুল ইসলাম নিজ বাড়িতে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করছেন। পরে পুলিশ সেখানে অভিযান চালিয়ে মমিনুল ইসলামকে আটক করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর এক সহযোগী মো. বাবু মিয়া (৩৫) দৌড়ে পালিয়ে যায়।
পুলিশ জানায়, আটকের পর মমিনুল ইসলামের দেহ তল্লাশি করে তার পরিহিত লুঙ্গির ডান কোচ থেকে সাদা পলিথিনে মোড়ানো ৪০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। ডিজিটাল নিক্তিতে ইয়াবার ওজন পাওয়া যায় ৪ গ্রাম এবং গাঁজার ওজন ১০০ গ্রাম। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ১২ হাজার টাকা এবং গাঁজার মূল্য আনুমানিক ২ হাজার টাকা।
এ ছাড়া তার হাতে থাকা একটি শপিং ব্যাগ থেকে একটি ইনফিনিক্স অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি বাটন ফোন এবং মাদক বিক্রির নগদ ৭১ হাজার ১০০ টাকা জব্দ করা হয়।
গ্রেপ্তার মমিনুল ইসলাম উপজেলার পান্ডুল ইউনিয়নের বড় মহিষমুড়ি গ্রামের মৃত আবদুল জলিল ব্যাপারীর ছেলে।
উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক জানান, এ ঘটনায় মমিনুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে। পলাতক সহযোগী বাবু মিয়াকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। মামলাটি তদন্তাধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category