• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনাম
ভূরুঙ্গামারীতে উদ্বোধনের পরও চালু হয়নি পাবলিক লাইব্রেরি ফুলবাড়ীতে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার গোপালগঞ্জ পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু গোপালগঞ্জে অর্ধগলিত নারীর মরদেহ উদ্ধার ঝিকরগাছা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত নাগেশ্বরীতে ১০২ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, পলাতক ১ রাজারহাটে ‘বিজ্ঞ আমলী আদাল’তের নোটিশে পলাতক আসামিকে ৩ নভেম্বরের মধ্যে হাজিরের নির্দেশ গোপালগঞ্জে মুকসুদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয় মোট ১২ বার চুরি গোপালগঞ্জে মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ এসি ল্যান্ড ছাড়া দীর্ঘ দিন গোপালগঞ্জ সদরে ভূমি সেবায় চরম ভোগান্তি, দ্রুত পদায়নের দাবি

উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ প্রতিবন্ধী ও চলাচলে অক্ষম রোগীদের জন্য হুইলচেয়ার উপহার

কুড়িগ্রাম - জেলা প্রতিনিধি / ৪৮ Time View
Update : বুধবার, ৪ মার্চ, ২০২৬

কুড়িগ্রামের উলিপুরে প্রতিবন্ধী ও চলাচলে অক্ষম রোগীদের সুবিধার্থে মানবিক উদ্যোগ গ্রহণ করেছেন সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। তাঁর ব্যক্তিগত উদ্যোগে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ একাধিক হুইলচেয়ার উপহার প্রদান করা হয়েছে।
মঙ্গলবার স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে হাসপাতাল কর্তৃপক্ষের হাতে এসব হুইলচেয়ার তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, চিকিৎসক, নার্স এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সংসদ সদস্য বলেন, হাসপাতালে আগত অনেক রোগী বয়স, শারীরিক প্রতিবন্ধকতা বা দুর্ঘটনার কারণে চলাচলে চরম ভোগান্তির শিকার হন। তাদের কষ্ট লাঘব এবং স্বাস্থ্যসেবা গ্রহণকে সহজ করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বাস দেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানান, নতুন হুইলচেয়ারগুলো রোগীদের সেবায় তাৎক্ষণিকভাবে ব্যবহার করা হবে, যা বিশেষ করে বয়স্ক ও গুরুতর অসুস্থ রোগীদের চলাচলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ মানবিক উদ্যোগকে স্থানীয়রা স্বাগত জানিয়েছেন এবং এটি অন্যদের জন্যও অনুকরণীয় দৃষ্টান্ত বলে মন্তব্য করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category