এনসিপি’র উদ্যোগে কূটনৈতিকদের সম্মানে আয়োজিত ইফতার প্রোগ্রামে সুইস কূটনীতিক Reto Renggli–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা পারস্পরিক সহযোগিতা, সমসাময়িক বিভিন্ন বিষয় এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। আলোচনার পরিবেশ ছিল অত্যন্ত আন্তরিক ও বন্ধুত্বপূর্ণ।
কথোপকথনের এক পর্যায়ে রেটো রেংগলি বলেন, “তোমার অনেক দায়িত্ব।” তার এ বক্তব্য উপস্থিতদের মাঝে ইতিবাচক অনুভূতি সৃষ্টি করে।
ইফতার অনুষ্ঠানে দেশি-বিদেশি কূটনীতিকসহ বিভিন্ন অঙ্গনের ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের মাধ্যমে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশা প্রকাশ করা হয়।