কুড়িগ্রাম-২ আসনের মাননীয় সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ কাঠালবাড়ি কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ আদায় শেষে মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেছেন।
জুমার নামাজ শেষে তিনি মসজিদ প্রাঙ্গণে উপস্থিত মুসল্লিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং এলাকার সাধারণ মানুষের খোঁজখবর নেন। এ সময় স্থানীয় বাসিন্দারা তাদের বিভিন্ন সমস্যা, প্রত্যাশা ও এলাকার উন্নয়ন সংক্রান্ত নানা বিষয় সংসদ সদস্যের সামনে তুলে ধরেন।
ড. আতিক মুজাহিদ মনোযোগ সহকারে তাদের কথা শোনেন এবং সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
এ সময় তিনি বলেন, “ইনশাআল্লাহ, সবাইকে সঙ্গে নিয়ে আমরা একটি সুন্দর ও সমৃদ্ধ কুড়িগ্রাম গড়ে তুলবো।”
জুমার নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে তার এই সৌজন্য সাক্ষাৎকে স্থানীয়রা ইতিবাচকভাবে গ্রহণ করেছেন।