• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনাম
ভূরুঙ্গামারীতে উদ্বোধনের পরও চালু হয়নি পাবলিক লাইব্রেরি ফুলবাড়ীতে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার গোপালগঞ্জ পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু গোপালগঞ্জে অর্ধগলিত নারীর মরদেহ উদ্ধার ঝিকরগাছা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত নাগেশ্বরীতে ১০২ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, পলাতক ১ রাজারহাটে ‘বিজ্ঞ আমলী আদাল’তের নোটিশে পলাতক আসামিকে ৩ নভেম্বরের মধ্যে হাজিরের নির্দেশ গোপালগঞ্জে মুকসুদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয় মোট ১২ বার চুরি গোপালগঞ্জে মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ এসি ল্যান্ড ছাড়া দীর্ঘ দিন গোপালগঞ্জ সদরে ভূমি সেবায় চরম ভোগান্তি, দ্রুত পদায়নের দাবি

কুড়িগ্রামে পথবাসী ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ করলো ওয়ার্ল্ড ইনসানিয়্যা বাংলাদেশ

Reporter Name / ৫৭ Time View
Update : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

 

 

পবিত্র মাহে রমজান উপলক্ষে আন্তর্জাতিক মানবিক সংগঠন ওয়ার্ল্ড ইনসানিয়্যা বাংলাদেশ এর উদ্যোগে পথবাসী ও অসহায় মানুষের মাঝে ১০ দিনব্যাপী ইফতার বিতরণ কর্মসূচি চলমান রয়েছে। এর অংশ হিসেবে আজ সম্পন্ন হয়েছে কর্মসূচির তৃতীয় দিন।নকর্মসূচির আওতায় গতকাল সংগঠনের স্বেচ্ছাসেবীরা কুড়িগ্রাম বাসস্ট্যান্ড থেকে শুরু করে মধুরমোর, নতুন বাজার হয়ে কলেজ মোড় পর্যন্ত বিভিন্ন স্থানে পথবাসী, শ্রমজীবী ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন। এ সময় সংগঠনের স্বেচ্ছাসেবীরা মানুষের হাতে ইফতার তুলে দিয়ে তাদের সঙ্গে কিছু সময় কাটান।

সংগঠনের সদস্যরা জানান, পবিত্র রমজান মাসে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের মুখে হাসি ফোটানোর লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ১০ দিনব্যাপী এই কর্মসূচির মাধ্যমে প্রতিদিন শহরের বিভিন্ন এলাকায় গিয়ে পথবাসী ও দরিদ্র মানুষের মাঝে ইফতার বিতরণ করা হবে।
উল্লেখ্য, “ওয়ার্ল্ড ইনসানিয়্যা” একটি আন্তর্জাতিক মানবিক, ত্রাণ ও উন্নয়নমূলক সংস্থা।

সংস্থাটি দরিদ্র, অসহায় ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং দারিদ্র্য ও বৈষম্য দূর করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। বিশেষ করে শিশু ও তাদের পরিবারের সাথে একযোগে কাজ করে তাদের জীবনে নিরাপত্তা, শিক্ষা ও উন্নয়নের সুযোগ সৃষ্টি করাই সংস্থাটির অন্যতম লক্ষ্য।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও বিভিন্ন মানবিক কার্যক্রমের মাধ্যমে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার প্রচেষ্টা অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category