কুড়িগ্রামে শুরু হয়েছে “অমর একুশে বই বিনিময় উৎসব ২০২৬”। বইপ্রেমীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবস্থলে প্রাণচাঞ্চল্য দেখা গেছে।
আয়োজকরা জানান, উৎসবটি আগামীকালও চলবে। আগত দর্শনার্থীরা বই ঘুরে দেখার পাশাপাশি নিজেদের বই বিনিময়ের সুযোগ পাচ্ছেন। এতে পাঠাভ্যাস বৃদ্ধির পাশাপাশি পারস্পরিক যোগাযোগও বাড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আগামীকাল বেলা ১২টায় উৎসব প্রাঙ্গণে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এতে অংশগ্রহণের জন্য সকলকে আমন্ত্রণ জানানো হয়েছে।
এছাড়া অংশগ্রহণকারীদের উৎসাহিত করতে ছবি তুলে আয়োজক পেইজ “হিজিবিজি”-কে ট্যাগ করার আহ্বান জানানো হয়েছে। পোস্টকারীদের মধ্য থেকে একজনকে হিজিবিজি ও সাংস্কৃতিক ইউনিয়নের পক্ষ থেকে মোট পাঁচটি বই উপহার দেওয়া হবে বলে আয়োজকরা জানিয়েছেন।
বইপ্রেমীদের মিলনমেলায় পরিণত হওয়া এ উৎসব ঘিরে কুড়িগ্রামে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।