বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, কুড়িগ্রাম ইউনিটের কার্যনির্বাহী কমিটির ২০২৬–২০২৮ মেয়াদের নির্বাচনে শামসুল ইসলাম মন্ডল–মোস্তাফিজার রহমান মোস্তফা প্যানেল বিপুল ভোটে জয়লাভ করেছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট ২০২৬) অনুষ্ঠিত নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে শামসুল ইসলাম মন্ডল ৪৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সেক্রেটারি পদে মোস্তাফিজার রহমান মোস্তফা পেয়েছেন ৪৩৪ ভোট।
এ ছাড়া নির্বাচিত সদস্যরা হলেন—কফিল উদ্দিন আহমেদ খোকন ৪২৪ ভোট, শফিকুল ইসলাম বেবু ৪২৭ ভোট, জহুরুল আলম ৪২৬ ভোট, অধ্যাপক হাসিবুর রহমান হাসিব ৪৩১ ভোট এবং হাসান জোবায়ের হিমেল ৪৩৩ ভোট।
নির্বাচনের ফলাফল ঘোষণার পর বিজয়ী প্যানেলের সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। নবনির্বাচিত নেতৃবৃন্দ কুড়িগ্রাম ইউনিটের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।
তারা বলেন, রেড ক্রিসেন্টের মূল লক্ষ্য মানবিক সেবা। দায়িত্বশীলতার সঙ্গে সংগঠনের কার্যক্রম পরিচালনা করে দুর্যোগ ও সংকটের সময়ে মানুষের পাশে দাঁড়ানো এবং স্বেচ্ছাসেবী কার্যক্রম আরও সম্প্রসারণে কাজ করা হবে।
নির্বাচনে বিজয়ী শামসুল ইসলাম মন্ডল–মোস্তাফিজার রহমান মোস্তফা প্যানেলের সদস্যদের অভিনন্দন জানিয়েছেন তাদের সমর্থকরা।