নেত্রকোণার কেন্দুয়া পৌর শহরের পশ্চিম শান্তিবাগ এলাকায় পৌরসভার অনুমোদন ছাড়াই আবাসিক ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা চৌধুরী।
আজ মঙ্গলবার (১৮ আগস্ট) তিনি ঘটনাস্থল পরিদর্শন করে ভবনটির নির্মাণকাজ সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেন।
পৌরসভার অনুমোদন ছাড়া ভবন নির্মাণের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।