• ঢাকা, বাংলাদেশ রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে,কুড়িগ্রাম জেলা জাতীয়তাবাদী তাঁতীদলের ব্যাপক অংশগ্রহণ গোপালগঞ্জে পুলিশের বিশেষ অভিযান, ওয়ারেন্টভুক্ত ১০ আসামি গ্রেপ্তার কুড়িগ্রামে ছুরিকাঘাতে পৌর কর্মচারী নিহত, স্ত্রী আহত কুড়িগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গোপালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত টুঙ্গিপাড়ায় মানবিক কর্মকাণ্ডে প্রশংসিত “টুংকো দাতব‌্য ফাউন্ডেশন উলিপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুড়িগ্রামে সার্বভৌমত্ব র‍্যালিতে আমিমুল ইহছানের নেতৃত্বে বিশাল মিছিল ভূরুঙ্গামারীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

গোপালগঞ্জে পুলিশের বিশেষ অভিযান, ওয়ারেন্টভুক্ত ১০ আসামি গ্রেপ্তার

সাইফুল ইসলাম, গোপালগঞ্জ প্রতিনিধি / ২৩ Time View
Update : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৃথক অভিযান চালিয়ে মারামারি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেফতারি ওয়ারেন্ট ভুক্ত ১০ জনকে আটক করেছে থানা পুলিশ।

শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। পরে শনিবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে আটজন গওহরডাঙ্গা গ্রামের বাসিন্দা। তারা হলেন কামরুল খানের ছেলে আলামিন খান (৪০), আকবর খানের ছেলে সুমন খান (২২), মুকিত খানের ছেলে আকবর (৪৫), মৃত আজিম উদ্দিন খানের ছেলে সাদেক খান (৪৬), ছরোয়ার খানের ছেলে জামাল (৪৬) ও মোমরেজ (৪৩), গাউস খানের ছেলে সবুর খান (৪৬) এবং লায়েক আলীর ছেলে জিকরুল (৩২)। এ ছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের তিনটি মামলায় পরোয়ানাভুক্ত তরিক মুন্সী (২০) গ্রেপ্তার হয়েছেন।

পুলিশ জানায়, ২০২৫ সালের ৬ অক্টোবর উপজেলার গওহরডাঙ্গা গ্রামে ডাব পাড়াকে কেন্দ্র করে শ্রীরামকান্দি ও গওহরডাঙ্গা গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়। ওই ঘটনায় উভয় পক্ষের ১৫ থেকে ২০ জন আহত হন।

এ ঘটনায় শ্রীরামকান্দি গ্রামের মৃত মফজেল সরদারের ছেলে নেজাম সরদার বাদী হয়ে টুঙ্গিপাড়া থানায় মামলা করেন। মামলায় ৩৭ জনের নাম উল্লেখ করার পাশাপাশি অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করা হয়। পরবর্তী সময়ে আদালত থেকে কয়েকজন আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।

এরই ধারাবাহিকতায় শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই মামলার ওয়ারেন্ট ভুক্ত ০৯ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

অন্যদিকে, একই রাতে নিলফা এলাকায় অভিযান চালিয়ে তিনটি মাদক মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি তরিক মুন্সীকে আটক করা হয়।

ওসি আইয়ুব আলী জানান, গ্রেপ্তার হওয়া ১০ জনকে শনিবার সকালে আদালতে পাঠানো হলে আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category