• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনাম
ভূরুঙ্গামারীতে উদ্বোধনের পরও চালু হয়নি পাবলিক লাইব্রেরি ফুলবাড়ীতে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার গোপালগঞ্জ পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু গোপালগঞ্জে অর্ধগলিত নারীর মরদেহ উদ্ধার ঝিকরগাছা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত নাগেশ্বরীতে ১০২ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, পলাতক ১ রাজারহাটে ‘বিজ্ঞ আমলী আদাল’তের নোটিশে পলাতক আসামিকে ৩ নভেম্বরের মধ্যে হাজিরের নির্দেশ গোপালগঞ্জে মুকসুদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয় মোট ১২ বার চুরি গোপালগঞ্জে মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ এসি ল্যান্ড ছাড়া দীর্ঘ দিন গোপালগঞ্জ সদরে ভূমি সেবায় চরম ভোগান্তি, দ্রুত পদায়নের দাবি

গোপালগঞ্জ ডায়াবেটিস হাসপাতালের ব্যাটারি চুরি যুবক গ্রেপ্তার

লুৎফর সিকদার - গোপালগঞ্জ প্রতিনিধি / ৬৮ Time View
Update : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

গোপালগঞ্জে শহরের জেলখানা রোড এলাকায় ডায়াবেটিস হাসপাতালের জেনারেটর রুমের তালা ভেঙে ব্যাটারি নিয়ে যাওয়ার সময় রাকিব মোল্যা (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে হাসপাতালের কর্মীরা তাকে ব্যাটারি নিয়ে যাওয়ার সময় গ্রেপ্তার করে। পরে গোপালগঞ্জ থানাকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে ব্যাটারিটি উদ্ধার করেন এবং রাকিবকে পুলিশ হেফাজতে নেয়।

গ্রেপ্তার রাকিব মোল্যা বাগেরহাটের মোল্লাহাট উপজেলার জয়ডেকী গ্রামের সরোয়ার মোল্যার ছেলে।

হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, রাকিব জেনারেটর রুমের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে ব্যাটারি খুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলো। এ সময় হাসপাতালের কর্মীদের সন্দেহ হলে তাকে গ্রেপ্তার করে।

পুলিশ জানিয়েছেন, উদ্ধার হওয়া ব্যাটারি জব্দ করা হয়েছে। গ্রেপ্তার যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

হাসপাতাল কর্তৃপক্ষ আরও জানান, গত ২০ জুলাই হাসপাতালের ফার্মেসি থেকে প্রায় আড়াই লাখ টাকা মূল্যের অ্যান্টিবায়োটিক ওষুধ চুরির ঘটনা ঘটেছে। পরবর্তীতে এমন ঘটনায় হাসপাতালের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা গিয়েছে।

এদিকে রাকিবের বিরুদ্ধে বিভিন্ন বাসাবাড়ি থেকে বৈদ্যুতিক তারসহ বিভিন্ন এলাকায় সামগ্রী চুরির অভিযোগ রয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন। তবে এসব অভিযোগের সত্যতা যাচাই করছেন গোপালগঞ্জ থানা পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category