• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
ভূরুঙ্গামারীতে উদ্বোধনের পরও চালু হয়নি পাবলিক লাইব্রেরি ফুলবাড়ীতে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার গোপালগঞ্জ পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু গোপালগঞ্জে অর্ধগলিত নারীর মরদেহ উদ্ধার ঝিকরগাছা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত নাগেশ্বরীতে ১০২ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, পলাতক ১ রাজারহাটে ‘বিজ্ঞ আমলী আদাল’তের নোটিশে পলাতক আসামিকে ৩ নভেম্বরের মধ্যে হাজিরের নির্দেশ গোপালগঞ্জে মুকসুদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয় মোট ১২ বার চুরি গোপালগঞ্জে মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ এসি ল্যান্ড ছাড়া দীর্ঘ দিন গোপালগঞ্জ সদরে ভূমি সেবায় চরম ভোগান্তি, দ্রুত পদায়নের দাবি

ড. আতিক মুজাহিদ-এর উদ্যোগে কুড়িগ্রাম পার্লামেন্ট গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

মোঃ আপেল মিয়া - কুড়িগ্রাম জেলা প্রতিনিধি / ১২০ Time View
Update : বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬

কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ-এর আয়োজনে কুড়িগ্রাম জেলার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করতে এবং সর্বসাধারণের মতামত নিশ্চিত করার লক্ষ্যে “কুড়িগ্রাম পার্লামেন্ট” গঠনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও তরুণ নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, জেলার উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে সাধারণ মানুষের মতামত প্রতিফলিত হলে উন্নয়ন হবে আরও অংশগ্রহণমূলক ও টেকসই।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ বলেন, কুড়িগ্রাম পার্লামেন্ট হবে একটি গণমুখী ও উন্মুক্ত প্ল্যাটফর্ম, যেখানে জেলার শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ, কর্মসংস্থানসহ বিভিন্ন খাতের সমস্যা ও সম্ভাবনা নিয়ে গঠনমূলক আলোচনা হবে। জনগণের প্রত্যাশা ও প্রস্তাবনার ভিত্তিতেই উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করা হবে।
সভায় উপস্থিত বক্তারা কুড়িগ্রাম জেলার নদীভাঙন, বেকারত্ব, অবকাঠামোগত উন্নয়ন এবং শিল্পকারখানা স্থাপনের মতো গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। পাশাপাশি তরুণদের দক্ষতা উন্নয়ন ও তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করা হয়।
মতবিনিময় সভার শেষে দ্রুত সময়ের মধ্যে “কুড়িগ্রাম পার্লামেন্ট” গঠন এবং নিয়মিত সভা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, এই উদ্যোগের মাধ্যমে কুড়িগ্রাম জেলার উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category