আলহামদুলিল্লাহ, রাজধানীর ঐতিহ্যবাহী ঢাকা বিশ্ববিদ্যালয়-এ অনুষ্ঠিত হলো স্টুডেন্ট এসোসিয়েশন অব কুড়িগ্রামের ইফতার প্রোগ্রাম। এ আয়োজনে সংগঠনের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
ইফতার মাহফিলে অংশ নিয়ে বক্তারা বলেন, নিজের জেলার ছোট ভাই-বোনদের সঙ্গে এমন মিলনমেলা সত্যিই হৃদয় ভরে দেয়। পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধের এই আয়োজন কুড়িগ্রামের শিক্ষার্থীদের মধ্যে ঐক্য ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করেছে।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা কুড়িগ্রামের উন্নয়ন ও শিক্ষার্থীদের অগ্রযাত্রা নিয়ে আশাবাদ ব্যক্ত করেন। তারা বলেন, এ ধরনের আয়োজন ভবিষ্যতে জেলার জন্য ইতিবাচক ভূমিকা রাখবে এবং নতুন প্রজন্মকে স্বপ্ন দেখার সাহস জোগাবে।