• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
ভূরুঙ্গামারীতে উদ্বোধনের পরও চালু হয়নি পাবলিক লাইব্রেরি ফুলবাড়ীতে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার গোপালগঞ্জ পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু গোপালগঞ্জে অর্ধগলিত নারীর মরদেহ উদ্ধার ঝিকরগাছা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত নাগেশ্বরীতে ১০২ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, পলাতক ১ রাজারহাটে ‘বিজ্ঞ আমলী আদাল’তের নোটিশে পলাতক আসামিকে ৩ নভেম্বরের মধ্যে হাজিরের নির্দেশ গোপালগঞ্জে মুকসুদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয় মোট ১২ বার চুরি গোপালগঞ্জে মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ এসি ল্যান্ড ছাড়া দীর্ঘ দিন গোপালগঞ্জ সদরে ভূমি সেবায় চরম ভোগান্তি, দ্রুত পদায়নের দাবি

ধর্ষণ নির্মূলে নীতিমালা ও সব ঘটনার বিচার দাবিতে নারায়ণগঞ্জে ছাত্র ফেডারেশনের অবস্থান কর্মসূচি

নিজস্ব প্রতিবেদন / ৫৭ Time View
Update : শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬

ধর্ষণকে বাংলাদেশের অন্যতম প্রধান সামাজিক সমস্যা হিসেবে চিহ্নিত করে এটি সমূলে উৎপাটনের লক্ষ্যে কার্যকর নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ গ্রহণের দাবি জানানো হয়েছে। পাশাপাশি দেশে এ পর্যন্ত সংঘটিত সব ধর্ষণ ঘটনার দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।
এই দাবিতে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে।
কর্মসূচিতে বক্তারা বলেন, ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা বেড়ে চলেছে, কিন্তু বিচার প্রক্রিয়ার ধীরগতি ও শাস্তির নিশ্চয়তা না থাকায় অপরাধীরা উৎসাহিত হচ্ছে। তারা অবিলম্বে একটি সমন্বিত জাতীয় নীতি প্রণয়ন, আইনের কঠোর প্রয়োগ এবং ভুক্তভোগীদের নিরাপত্তা ও পুনর্বাসন নিশ্চিত করার দাবি জানান।
অবস্থান কর্মসূচিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন। তারা ধর্ষণের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান এবং নারীর নিরাপত্তা নিশ্চিতে রাষ্ট্রের কার্যকর পদক্ষেপ দাবি করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category