• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম
ভূরুঙ্গামারীতে উদ্বোধনের পরও চালু হয়নি পাবলিক লাইব্রেরি ফুলবাড়ীতে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার গোপালগঞ্জ পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু গোপালগঞ্জে অর্ধগলিত নারীর মরদেহ উদ্ধার ঝিকরগাছা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত নাগেশ্বরীতে ১০২ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, পলাতক ১ রাজারহাটে ‘বিজ্ঞ আমলী আদাল’তের নোটিশে পলাতক আসামিকে ৩ নভেম্বরের মধ্যে হাজিরের নির্দেশ গোপালগঞ্জে মুকসুদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয় মোট ১২ বার চুরি গোপালগঞ্জে মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ এসি ল্যান্ড ছাড়া দীর্ঘ দিন গোপালগঞ্জ সদরে ভূমি সেবায় চরম ভোগান্তি, দ্রুত পদায়নের দাবি

নাগেশ্বরীতে প্রথম বেতের তৈরি পণ্য বিপণন কেন্দ্র

কুড়িগ্রাম প্রতিনিধি / ১৪ Time View
Update : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

কুড়িগ্রামের নাগেশ্বরীতে বেতের তৈরি নান্দনিক ও ব্যবহারিক পণ্যের পাশাপাশি কসমেটিকস সামগ্রী নিয়ে যাত্রা শুরু করেছে নতুন প্রতিষ্ঠান ‘বেতের ছোঁয়া অ্যান্ড কসমেটিকস’।

বৃহস্পতিবার (২০ আগস্ট ২০২৬) নাগেশ্বরী বাজার রোডের সিরাজ শপিংমল, আল কাওছার মেরিট মাদরাসা গেট সংলগ্ন স্থানে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

প্রতিষ্ঠানটিতে বেতের তৈরি বিভিন্ন ধরনের সোফা, চেয়ার, টেবিল, দোলনা, ঝুড়ি, কাটি, ট্রে, ল্যাম্পশেড, ওয়ালম্যাটসহ নিত্যপ্রয়োজনীয় ও সৌন্দর্যবর্ধক নানা পণ্য পাওয়া যাবে। পাশাপাশি ক্রেতাদের চাহিদা অনুযায়ী দেশি-বিদেশি বিভিন্ন ধরনের কসমেটিকস পণ্যও সরবরাহ করা হবে।

প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী হাফেজ মহিবুর খান জানান, স্থানীয় ক্রেতাদের পাশাপাশি অনলাইনেও সারাদেশে পণ্য বিক্রির পরিকল্পনা রয়েছে। দেশের যেকোনো প্রান্ত থেকে অর্ডার করলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্রেতাদের কাছে পণ্য পৌঁছে দেওয়ার ব্যবস্থা থাকবে।

তিনি বলেন, “মানসম্মত পণ্য সুলভ মূল্যে ক্রেতাদের হাতে পৌঁছে দেওয়াই আমাদের অন্যতম লক্ষ্য। একই সঙ্গে বেতের ঐতিহ্যবাহী পণ্যকে আধুনিক চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে মানুষের কাছে পৌঁছে দিতে আমরা কাজ করতে চাই।”

উদ্বোধনী অনুষ্ঠানে নাগেশ্বরীর স্থানীয় ওলামায়ে কেরাম, সচেতন ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। তারা নতুন এ উদ্যোগের প্রশংসা করেন এবং প্রতিষ্ঠানটির সফলতা ও সমৃদ্ধি কামনা করেন।

প্রতিষ্ঠানের ঠিকানা

সিরাজ শপিংমল, আল কাওছার মেরিট মাদরাসা গেট সংলগ্ন, বাজার রোড, নাগেশ্বরী, কুড়ি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category