• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনাম
ভূরুঙ্গামারীতে উদ্বোধনের পরও চালু হয়নি পাবলিক লাইব্রেরি ফুলবাড়ীতে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার গোপালগঞ্জ পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু গোপালগঞ্জে অর্ধগলিত নারীর মরদেহ উদ্ধার ঝিকরগাছা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত নাগেশ্বরীতে ১০২ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, পলাতক ১ রাজারহাটে ‘বিজ্ঞ আমলী আদাল’তের নোটিশে পলাতক আসামিকে ৩ নভেম্বরের মধ্যে হাজিরের নির্দেশ গোপালগঞ্জে মুকসুদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয় মোট ১২ বার চুরি গোপালগঞ্জে মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ এসি ল্যান্ড ছাড়া দীর্ঘ দিন গোপালগঞ্জ সদরে ভূমি সেবায় চরম ভোগান্তি, দ্রুত পদায়নের দাবি

পরিবেশবাদী সংগঠন ‎অরণ্য যুব সংঘ এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন। ‎

Reporter Name / ৭১ Time View
Update : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

‎কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার মাদারগঞ্জে স্বেচ্ছাসেবী ও পরিবেশবাদী সংগঠন অরণ্য যুব সংঘ-এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

‎শুক্রবার ০৬ মার্চ ২০২৬ ইং তারিখে মাদারগঞ্জ পাড়ের ভিটা দারুন নাজাত নূরানী হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং এবং হযরত ফাতেমা (রাঃ) বালিকা মাদ্রাসায় প্রায় শতাধিক শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংগঠনের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী অংশগ্রহণ করেন।

‎এছাড়াও উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সিফাত ইসলাম, সবুজ বাংলাদেশ রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরীফ মাহমুদ, কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের সদস্য নাজিমুল ইসলাম সহ অত্র মাদ্রাসার কমিটি বৃন্দ।

‎সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন অরণ্য যুব সংঘ কুড়িগ্রাম জেলার কোষাধ্যক্ষ মোঃ মোজাম্মেল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ মীর মোশারফ হোসেন, কুড়িগ্রাম সরকারি কলেজের সদস্য মোঃ আব্দুর রহমান সহ অন্যান্য সদস্যবৃন্দ।

‎বক্তারা বলেন, মানবিক কার্যক্রমকে আরও গতিশীল করা এবং রমজানের তাৎপর্য তুলে ধরতেই এ আয়োজন। সংগঠনটির স্লোগান— “একটি করে গাছ লাগাই, স্বাস্থ্য ও পরিবেশ বাচাই” কে ধারণ করে পরিবেশ রক্ষায় ও সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য।

‎উল্লেখ্য, অরণ্য যুব সংঘ একটি অরাজনৈতিক পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে দীর্ঘদিন ধরে বৃক্ষরোপন বৃক্ষবিতরণ কার্যক্রমসহ বিভিন্ন মানবিক সেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব মোঃ আব্দুস সোবহান জুয়েল।

‎অনুষ্ঠান শেষে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি, সংগঠনের সকল ডোনার এবং সকল সদস্যসহ দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন অত্র মাদ্রাসার মুহতামিম হাফেজ মোঃ মুহিবুল্লাহ সরকার হুজুর। পরে উপস্থিত সকলের মাঝে ইফতার পরিবেশন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category