বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) কুড়িগ্রাম আলিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিত্ব, আলেম-ওলামা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। মাহফিলে উপস্থিত অতিথিরা রমজানের তাৎপর্য, আত্মসংযম ও মানবকল্যাণের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন।
ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
আয়োজকরা জানান, পবিত্র মাহে রমজানের শিক্ষা সমাজে ন্যায়-নীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই লক্ষ্যকে সামনে রেখেই এমন আয়োজন করা