• ঢাকা, বাংলাদেশ শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
মোহতাসিম, অনিরুদ্ধ রেজা ও রফিকুলের হাত ধরে যাত্রা শুরু ‘প্রথম টিভি’র মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট-২০২৬: রাজারহাট শান্তিনগরকে হারিয়ে ফাইনালে লালমনিরহাট স্পোর্টিং ক্লাব উলিপুরে সাংবাদিকের হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করেন পুলিশ সীমান্তবর্তী থানা ওসি হিসেবে সাঈদের দায়িত্ব গ্রহণ, আইনশৃঙ্খলা রক্ষায় চাইলেন সহযোগিতা কুড়িগ্রামে হিমালয়ান গৃধিনী শকুন উদ্ধার গ্রীন লাইফ সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কমিটি ঘোষণা, সভাপতি সাইদুল ইসলাম ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহতাসিম বিল্লাহ উলিপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে দীপদান কর্মসূচি অনুষ্ঠিত গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গণিত অলিম্পিয়াড কুড়িগ্রামে অ্যাম্বুলেন্সের ধাক্কায় মাদ্রাসাছাত্রের মৃত্যু কুড়িগ্রাম শিল্পী কল্যাণ সোসাইটির জেলা কমিটির যাত্রা শুরু

মোহতাসিম, অনিরুদ্ধ রেজা ও রফিকুলের হাত ধরে যাত্রা শুরু ‘প্রথম টিভি’র

নিজস্ব প্রতিবেদক / ১৯ Time View
Update : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

দেশীয় গণমাধ্যমে নতুন উদ্যোগ নিয়ে যাত্রা শুরু করেছে আইপি টিভি ‘প্রথম টিভি’। তিন উদ্যোক্তার যৌথ মালিকানায় কার্যক্রম শুরু করা প্রতিষ্ঠানটি সংবাদ, বিনোদন, সামাজিক সচেতনতা ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরার লক্ষ্য নিয়ে কাজ করবে।

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন মোঃ মোহতাসিম বিল্লাহ। তিনি এমবিএস গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সঙ্গে সম্পৃক্ত। ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে রয়েছেন সহকারী অধ্যাপক রেজাউল করিম (অনিরুদ্ধ রেজা)। তিনি জেলা প্রেসক্লাব, কুড়িগ্রামের সভাপতি এবং জেলা শিল্পী কল্যাণ সোসাইটি, কুড়িগ্রামেরও সভাপতি।

এ ছাড়া প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করছেন মোঃ রফিকুল ইসলাম রানা। তিনি বাংলাদেশ মানবাধিকার কমিশনের কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি।

সংশ্লিষ্টরা জানান, ‘প্রথম টিভি’কে একটি পূর্ণাঙ্গ ডিজিটাল টেলিভিশন প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সাধারণ মানুষের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরা, প্রতিভাবান শিল্পীদের বিকাশে ভূমিকা রাখা এবং সমাজের ইতিবাচক উদ্যোগগুলো দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করবে প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, আধুনিক প্রযুক্তিনির্ভর সংবাদ ও অনুষ্ঠান সম্প্রচারের পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলে প্রতিনিধি ও সংবাদকর্মীদের সমন্বয়ে কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

মানুষের কথা, সমাজের বাস্তবতা এবং দেশের সম্ভাবনাকে গণমাধ্যমে তুলে ধরাই হবে ‘প্রথম টিভি’র মূল লক্ষ্য। নতুন এই উদ্যোগের মাধ্যমে দেশের গণমাধ্যম অঙ্গনে ইতিবাচক ভূমিকা রাখার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category