পবিত্র রমজানের ১৫তম দিনে রংপুর বাস টার্মিনাল এলাকায় সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে ইফতার বিতরণ করা হয়েছে। এই উদ্যোগে ৩০টি ইফতার প্যাকেট বিতরণ করা হয়।
উদ্যোক্তারা জানালেন, “আমাদের লক্ষ্য কেবল খাদ্য সহায়তা প্রদান নয়, বরং ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করা এবং আর্তমানবতার সেবায় নিবেদিত থাকা।”
রাসুলুল্লাহ (সা.) বলেছেন:
“বান্দা যতক্ষণ তার ভাইয়ের সাহায্যে নিয়োজিত থাকে, আল্লাহ ততক্ষণ তার সাহায্যে থাকেন।” – (সহিহ মুসলিম: ২৬৯৯)
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা সহযোগিতা ও দান মাধ্যমে মানবিক সহমর্মিতা প্রদর্শন করেন। আয়োজকরা সকলের দোয়া ও সহযোগিতার আহ্বান জানিয়েছেন।
সহযোগিতার মাধ্যম: 01755463459 (Bkash/ Nagad)