• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
রাজারহাটে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক-২০২৬ নির্বাচিত মোঃ মোফাকখারুল ইসলাম বসুনিয়া বিশ্ব বসতি দিবস পালিত সার্বজনীন বাসস্থান টেকসই নগরায়ণ কুড়িগ্রামে সভা অনুষ্ঠিত নাগেশ্বরীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত গোপালগঞ্জের পূবালী ব্যাংক পিএলসির বৃক্ষরোপন অভিযান গোপালগঞ্জ শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব বসতি দিবস পালিত রাজারহাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা কুড়িগ্রামে বাংলাদেশি ভেবে দুই ভারতীয়কে বিএসএফের গুলি, চিকিৎসাধীন রংপুর মেডিকেলে গোপালগঞ্জে দোকান কর্মচারী হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবীতে মানববন্ধন গোপালগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস পালিত রাজিবপুরে গাঁজাসহ আটক, ভ্রাম্যমাণ আদালতে ৭ দিনের কারাদণ্ড

রাজিবপুরে গাঁজাসহ আটক, ভ্রাম্যমাণ আদালতে ৭ দিনের কারাদণ্ড

লিটন সরকার (রৌমারী) প্রতিনিধি / ৪৮ Time View
Update : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

কুড়িগ্রামের চর রাজিবপুরে ২ পুরিয়া গাঁজাসহ মোঃ নাসির (৩৪) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন।

সোমবার (৫ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে চর রাজিবপুর উপজেলার ধুলাউরি গ্ৰামের সোহেল রানার দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়। তিনি রাজিবপুর উপজেলার ধুলাউরি গ্ৰামের মৃত আব্দুল জলিলের ছেলে।

পুলিশ জানায়, নাসিরের কাছ থেকে ২ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালত তাকে ৫০০ টাকা জরিমানা ও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। পরে দণ্ডপ্রাপ্ত নাসিরকে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার, রৌমারী সার্কেল মোঃ রাসেল কবির বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে। মাদক সেবন, বিক্রয় ও সরবরাহের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের পাশাপাশি সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category