• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনাম
ভূরুঙ্গামারীতে উদ্বোধনের পরও চালু হয়নি পাবলিক লাইব্রেরি ফুলবাড়ীতে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার গোপালগঞ্জ পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু গোপালগঞ্জে অর্ধগলিত নারীর মরদেহ উদ্ধার ঝিকরগাছা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত নাগেশ্বরীতে ১০২ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, পলাতক ১ রাজারহাটে ‘বিজ্ঞ আমলী আদাল’তের নোটিশে পলাতক আসামিকে ৩ নভেম্বরের মধ্যে হাজিরের নির্দেশ গোপালগঞ্জে মুকসুদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয় মোট ১২ বার চুরি গোপালগঞ্জে মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ এসি ল্যান্ড ছাড়া দীর্ঘ দিন গোপালগঞ্জ সদরে ভূমি সেবায় চরম ভোগান্তি, দ্রুত পদায়নের দাবি

সাধারণ শিক্ষার্থীদের নিয়ে ইফতার মাহফিল ও অর্থসহ কুরআন বিতরণ

কুড়িগ্রাম - জেলা প্রতিনিধি / ৫১ Time View
Update : বুধবার, ৪ মার্চ, ২০২৬

সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণে ইফতার মাহফিল ও অর্থসহ পবিত্র কুরআনুল কারিম বিতরণ কর্মসূচি আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-এর কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট শাখা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক রেজাউল করিম সাকিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা সভাপতি মোশাররফ হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট শাখার সভাপতি মোস্তাহিদ।
বক্তারা পবিত্র মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বলেন, রমজান আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন ও নৈতিক চরিত্র গঠনের মাস। তারা শিক্ষার্থীদের কুরআনের আলোকে জীবন পরিচালনার আহ্বান জানান এবং দ্বীন ও দুনিয়ার কল্যাণে আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠান শেষে উপস্থিত সাধারণ শিক্ষার্থীদের মাঝে অর্থসহ পবিত্র কুরআনুল কারিম বিতরণ করা হয়। ইফতার মাহফিলে বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন এবং আয়োজনকে স্বাগত জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category