• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম
ভূরুঙ্গামারীতে উদ্বোধনের পরও চালু হয়নি পাবলিক লাইব্রেরি ফুলবাড়ীতে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার গোপালগঞ্জ পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু গোপালগঞ্জে অর্ধগলিত নারীর মরদেহ উদ্ধার ঝিকরগাছা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত নাগেশ্বরীতে ১০২ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, পলাতক ১ রাজারহাটে ‘বিজ্ঞ আমলী আদাল’তের নোটিশে পলাতক আসামিকে ৩ নভেম্বরের মধ্যে হাজিরের নির্দেশ গোপালগঞ্জে মুকসুদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয় মোট ১২ বার চুরি গোপালগঞ্জে মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ এসি ল্যান্ড ছাড়া দীর্ঘ দিন গোপালগঞ্জ সদরে ভূমি সেবায় চরম ভোগান্তি, দ্রুত পদায়নের দাবি

সারের কোনো সংকট নেই, পরিকল্পিত ষড়যন্ত্র হচ্ছে: কৃষিমন্ত্রী

আবু বকর সিদ্দিক, ঢাকা প্রতিনিধি / ৭৪ Time View
Update : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

দেশে সারের কোনো সংকট নেই বলে দাবি করেছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও সার নিয়ে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছে, সেটিকে তিনি ‘প্লান ওয়াইজ’ বা পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেছেন।

মঙ্গলবার (১৮ আগস্ট) সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব কথা বলেন কৃষিমন্ত্রী।

মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, গত বছরের তুলনায় বর্তমানে দেশে বেশি পরিমাণে সার মজুত রয়েছে। এমনকি অনেক এলাকায় সরকারি গুদামে সার রাখার জায়গা নেই। ফলে সারের মজুত নিয়ে কোনো সংকট নেই।

সরকারের নতুন সার নীতিমালার প্রসঙ্গ তুলে কৃষিমন্ত্রী বলেন, নতুন নীতিমালার কারণে যারা বঞ্চিত হবেন বলে মনে করছেন, তারাই বিভিন্নভাবে সমস্যা তৈরির চেষ্টা করছেন। তবে বিষয়টি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যাবে।

তিনি বলেন, ‘যেহেতু আমাদের কাছে সার আছে, তাই ষড়যন্ত্র নিয়ে ভয় পাওয়ার কিছু নেই।’

সার নিয়ে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছেন, তাদের উদ্দেশে কৃষিমন্ত্রী বলেন, ‘এগুলো ভালো না, এগুলো করবেন না।’

এদিকে কৃষিপণ্য রপ্তানি বাড়াতে বিমানবন্দরে প্রয়োজনীয় অবকাঠামো ও সংরক্ষণসুবিধা উন্নয়নের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। কার্গো ভিলেজে কোল্ড স্টোরেজ ও কুল রুমের সুবিধা বাড়ানো হলে কৃষিপণ্য দ্রুত এবং মানসম্মতভাবে বিদেশে রপ্তানি করা সম্ভব হবে বলে জানান কৃষিমন্ত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category