• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
ভূরুঙ্গামারীতে উদ্বোধনের পরও চালু হয়নি পাবলিক লাইব্রেরি ফুলবাড়ীতে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার গোপালগঞ্জ পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু গোপালগঞ্জে অর্ধগলিত নারীর মরদেহ উদ্ধার ঝিকরগাছা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত নাগেশ্বরীতে ১০২ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, পলাতক ১ রাজারহাটে ‘বিজ্ঞ আমলী আদাল’তের নোটিশে পলাতক আসামিকে ৩ নভেম্বরের মধ্যে হাজিরের নির্দেশ গোপালগঞ্জে মুকসুদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয় মোট ১২ বার চুরি গোপালগঞ্জে মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ এসি ল্যান্ড ছাড়া দীর্ঘ দিন গোপালগঞ্জ সদরে ভূমি সেবায় চরম ভোগান্তি, দ্রুত পদায়নের দাবি

সিমাগো র‍্যাঙ্কিংয়ে ১৪ ধাপ এগিয়ে ৯ম কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুবি প্রতিনিধি / ৭৬ Time View
Update : শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬

স্পেনের শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান সিমাগো ইনস্টিটিউশন ২০২৬ সালের বিশ্ববিদ্যালয়গুলোর র‍্যাঙ্কিং প্রকাশ করেছে। বিশ্বের বিভিন্ন দেশের ১০ হাজার ৮২৭টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে এবারের তালিকায়। বাংলাদেশের সেরা এই বিশ্ববিদ্যালয়গুলোর তালিকায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৯ম। গত বছরে এই বিশ্ববিদ্যালয়ের অবস্থান ছিল ২৩তম।

র‍্যাঙ্কিংয়ের তথ্য ঘেঁটে দেখা গেছে, এতে বাংলাদেশের মোট ৪৭টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। গত বছরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ছিল ২৩তম। ২০২৪ সালে রাবির অবস্থান ছিল ৮ম, ২০২৩,২০২২ ও ২০২১ সালে তালিকাতেই স্থান পায়নি। অর্থাৎ গত ৩ বছর ধরে এই র‍্যাঙ্কিংয়ে ক্রমাগতভাবে রাবির অবস্থান উন্নতি হয়েছে।
উদ্ভাবন, গবেষণা এবং সামাজিক প্রভাব- এ তিনটি সূচকের ফলাফল পর্যালোচনা করে এই র‍্যাঙ্কিং প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটি এ তিনটি সূচকের ফলাফল অনুযায়ী আলাদা র‍্যাঙ্কিং এবং একসাথে মিলিয়ে সার্বিক র‍্যাঙ্কিং (overall ranking) প্রকাশ করে থাকে। সার্বিক র‍্যাঙ্কিং করার জন্য তারা গবেষণায় ৫০%, উদ্ভাবনে ৩০% এবং সামাজিক প্রভাবে ২০% ওয়েট দিয়ে থাকে।

সিমাগো ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৬ অনুযায়ী, গবেষণা, সামাজিক প্রভাব এবং উদ্ভাবন- এ তিনটি সূচকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবস্থান দেশে যথাক্রমে ৫ম, ২২তম ও ৩৪তম। আর এ তিনটি বিষয় মিলে রাবির সার্বিক অবস্থান দেশে ৯ম। তবে, গতবছর গবেষণায় কুবির অবস্থান ছিলো ২৩তম। এর মানে দাঁড়াচ্ছে, গবেষণা সূচকে গতবছর থেকে কুবি এ বছর এগিয়েছে।

সিমাগো র‍্যাঙ্কিং অনুযায়ী, ২০২৬ সালে দেশের সেরা দশ বিশ্ববিদ্যালয় হল যথাক্রমে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি), সাউথইস্ট ইউনিভার্সিটি, ঢাকা বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category